কিন্তু ওদের স্টেনগানের গুলি সমানে ছুটছে আহমদ মুসা যেখানে দাঁড়িয়েছিল, সেই স্থান লক্ষ্যে আহমদ মুসা দেয়ালের গোড়া ধরে ক্রলিং করে দ্রুত এগ্ডততে লাগল গেটের দিকে। আহমদ মুসা লক্ষ্য করল, ওদের স্টেনগানের গুলীর উচ্চতা কমে আসছে। এর অর্থ ওরা গুলী ছুঁড়তে ছুঁড়তে ধীরে ধীরে গেট থেকে নেমে আসছে, বুঝল আহমদ মুসা । আহমদ মুসা তার ক্রলিং দ্রুত করল। গেটের দিক থেকে এক গুচ্ছ শব্দ ভেসে এল। ওরা গেটের পাল্লা থেকে নিচে মাটিতে লাফিয়ে পড়েছে, বুঝল আহমদ মুসা। আহমদ মুসা থেমে গেল। তার এম -১০ তাক করল প্রাচীরের সমান্তরালে । তাকে খোঁজার জন্যে ওদেরকে অবশ্যই গেট ছেড়ে বাইরে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে না এলে তাকে টার্গেটও করতে পারবে না। ওদের চেয়ে আহমদ মুসা সুবিধাজনক অবস্থানে আছে। খুশি হলো আহমদ মুসা। ওদের গুলী বন্ধ হয়ে গেছে। বুঝল আহমদ মুসা এটা ঝড়ের পূর্বক্ষণ। আহমদ মুসার তর্জনি এম-১০ এর ট্রিগারে। রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে সে। হঠাৎ ঝড় শুরু হয়ে গেল। ওরা চারজন গুলি করতে করতে ঝড়ের বেগে বেরিয়ে এল। আহমদ মুসার তর্জনি পলক পরিমাণ সময়ও বিলম্ব করেনি। ওদের দেহ প্রাচীরের সমান্তরাল রেখা অতিক্রম করে দৃশ্যমান হবার সাথে সাথে তর্জনি চেপে বসেছে এম-১০ এর ভ্রিগারে। গুলীর অব্যাহত ঝাঁক ছুটে গেল গেটের সামনের প্রাচীরের সমান্তরাল এলাকা জুড়ে। ওরা গুলী করতে করতে বেরুল বটে, কিন্তু এম-১০ এর গুলী বৃষ্টির দেয়াল তারা অতিক্রম করতে পারল না। ঝাঁক ধরে আসা বুলেটের আঘাত নিয়ে ওদের দেহ ছিটকে পড়ল এদিকে সেদিকে। সুরিনামের সংকটে ১০৮
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।