ওরা সবাই চমকে ফিরে তাকিয়েছিল আহমদ মুসার দিকে। কিন্তু গেরুয়া ইউনিফরম ধারীর চোখ আহমদ মুসার দিকে ফেরার সাথে সাথে তার ভয়ংকর উজিগানটাও ফিরেছিল আহমদ মুসার দিকে। আহমদ মুসার অতি সতর্ক দৃষ্টিতে ধরা পড়েছিল কি ঘটতে যাচ্ছে। চোখের পলক পরিমাণ সময়ও নষ্ট হয়নি তার। তার তর্জনি চেপে বসেছিল এম- ১০ এর ট্রিগারে। গুলীর প্রথম ঝাঁকটা ছুটে গেল গেরুয়া ইউনিফরমধারীকে লক্ষ্য করে। তারপর চোখের পলকে তার এম-১০ এর ব্যারেল ঘুরে এল দুটি মাইক্রোর পাশে দাঁড়ানো লোকদের উপর দিয়ে। ওদের কল্পনার বাইরে আকম্সিকভাবে ঘটে গেল ঘটনা। আক্রমন ও আত্মরক্ষার কোন সুযোগই তারা পেল না। গেরুয়া ইউনিফরমধারী দারুণ ক্ষিপ্রতার সাথে আক্রমনে আসার চেষ্টা করেছিল। কিন্তু সময়ে কুলায়নি। আহমদ মুসার প্রস্তুত এম-১০ তার আগেই আক্রমণে অবতীর্ণ হয়েছে। এরই ফল হিসেবে দুগাড়ির পাশে ৯টি লাশ পড়ে গেল। এদের উপর দিয়ে এম-১০ ঘুরিয়ে নেবার পর আহমদ মুসা এম ১০-এর ট্রিগার থেকে তর্জনী সরিয়ে নিয়েছিল। তার এম-১০ এর নলও নিচের দিকে একটু নুইয়ে পড়েছিল। এ সময় হঠাৎ আহমদ মুসার খেয়াল হলো ওদের চারজন তো গেটে উঠছিল। বিদ্যুত বেগে আহমদ মুসার চোখ ঘুরে গেল গেটে। দেখল, গেটের একজনের স্টেনগানের ব্যারেল উঠে আসছে তাকে লক্ষ্য করে। দেখার পর এক মুহূর্ত ও সে নষ্ট করেনি। পা দুটোকে ঠিক রেখে দেহটাকে সে ঠেলে দিল প্রাচীরের গোড়ায়। আহমদ মুসাকে তাক করা লোকটিও গুলী করতে দেরি করে ফেলেছিল। এক হাতে গেট ধরে রেখে অন্য এক হাতে স্টেগান আগলাতে একটু দেরি করে ফেলেছিল সে। তার গুলীর ঝাঁক যখন ছুটে এল আহমদ মুসার লক্ষ্যে, তখন আহমদ মুসার দেহটি প্রাচীরের গোড়ায়। গেটের পাল্লায় দাঁড়িয়ে ছোঁড়া গুলী দেয়ালের এই গোড়ায় আসা সম্ভব নয় মাঝখানে প্রাচীরের কোণা আড়াল সৃষ্টি করার কারণে। সুরিনামের সংকটে ১০৭
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।