আহমদ মুসা গাড়ির আলো আগেই নিভিয়ে দিয়েছে। গাড়িটাকে প্রাচীরের পাশে অন্ধকার এলাকায় সরিয়ে নিল আহমদ মুসা। আহমদ মুসা হোলস্টারে হাত দিয়ে তার এম-১০ একবার স্পর্শ করল। তারপর গাড়ি থেকে নেমে এল আহমদ মুসা। গাড়ি থেকে নেমে আহমদ মুসা প্রাচীরের গোড়া ধরে ছায়ান্ধকারের মধ্যে দিয়ে বিড়ালেল মত নিঃশব্দে এগুতে লাগল। দেয়ালের গোড়া দিয়ে মাঝে মাঝে ছোটখাট গাছ-গাছড়া থাকায় এগুতে তার সুবিধা হলো। গেটের একদম পাশে একটা ছোট্ট গাছের আড়ালে গুঁড়ি মেরে বসল আহমদ মুসা। গেটের সবটা দেখা যায় সেখান থেকে। আহমদ মুসা দেখল, যে দুজন রড দিয়ে দরজায় আঘাত করে গেটম্যানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিল, তারা গেট থেকে সরে গাড়ি দুটির কাছে এসে বলল, “এভাবে দরজা খোলা যাবে না”। এর পরেই গাড়ি থেকে একজনের ভারী কন্ঠ ধ্বনিত হলো, “তোমরা সবাই নেমে পড়। গেট টপকাতে হবে৷ কন্ঠটি থেমে যাবার সংগে সংগেই দুগাড়ি থেকে দশজন লোক নেমে এল। তাদের সবার হাতে স্টেনগান। সামনের গাড়ির সামনের সিট থেকে সর্বশেষে নামল গেরুয়া ইউনিফরম পরা কপালে তিলক আঁকা প্রায় ছয়ফুট দীর্ঘ একজন মধ্যবয়সী মানুষ নেমেই সে বলল, “সবাই গেট ডিঙানোর দরকার নেই। চারজন গেটের উপরে উঠবে। দুজন পাহারা দেবে আর দুজন নিচে নেমে গেট খুলে দেবে'। আহমদ মুসা চিন্তা করল, ওদেরকে গেট খুলে ভেতরে ঢোকার সুযোগ দেয়া ঠিক হবে না। এদের মটিভ এখন আহমদ মুসার কাছে পরিক্ষার। এরা তিলক লাজপত পালের “মায়ের সূর্য সন্তান” দলের লোক নিশ্চয়। এসেছে ওভানডোর বাড়িতে হত্যা অভিযানে । আহমদ মুসা তার এম-১০কে ওদের দিকে তাক করল। তারপর তর্জনি নিয়ে গেল এম-১০ এর ট্রিগারে। উঠে দাঁড়াল আহমদ মুসা। বলে উঠল উচ্চ কন্ঠে, “আপনাদের মতলব সিদ্ধ হবে না। সবাই অস্ত্র ফেলে দিন”। ছুরির তীক্ষ ফলার মত ধারালো আহমদ মুসার কন্ঠস্বর । সুরিনামের সংকটে ১০৬
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।