টেরেক স্টেটের একটাই মাত্র গেট। সেটা দক্ষিণ প্রাচীরে, ওসেয়ান হাইওয়ের মুখোমুখি টেরেক স্টেটের দক্ষিণ বাউন্ডারী প্রাচীরের সমান্তরালে ওসেয়ান হাইওয়ে ধরে চলছে আহমদ মুসার গাড়ি। টেরেক স্টেটের গেট আর বেশি দূরে নয়। গেটের দুপাশের দুটি আলো দেখতে পাচ্ছে আহমদ মুসা। হঠাৎ একটা তীক্ষ ও কর্কশ শব্দ কানে এল আহমদ মুসার। শব্দটা সামনে থেকেই আসছে। সামনে তাকিয়ে উৎকর্ণ হলো আহমদ মুসা। হ্যাঁ, শব্দটা টেরেক স্টেটের গেট থেকে আসছে। কেউ ভারী রড দিয়ে যেন গেটে আঘাত করছে। বুকটা ছ্যাৎ করে উঠল আহমদ মুসার। কেউ কি বাইরে থেকে গেট খোলার চেষ্টা করছে। গাড়ির গতি স্তলোকরে দিয়েছিল আহমদ মুসা। এখন একেবারে থামিয়ে দিল গাড়ি। আহমদ মুসা গাড়ির জানালা দিয়ে উকি মারল। গেটের আলোয় সে দেখতে পেল গেটের সামনে দুটি মিনি মাইক্রো দাঁড়িয়ে আছে। দুজন লোক তাদের হাতের রড দিয়ে গেটে আঘাত করছে আর ডাকছে কাউকে। নিশ্চয় গেটম্যানকে। দুটি গাড়িই অপরিচিত মানে ওভানডোদের নয়। আর গাড়ি দুটি ওভানডোদের হতে পারে না এই কারণে যে, ওভানডোরা গেটে ধাক্কাবার কথা নয়। নির্দিষ্ট সংকেত আছে সে সংকেত অনুসারে হর্ণ বাজালেই কিংবা টোকা দিলেই দরজা খুলে যায়। সুতরাং গাড়ি দুটি বাইরের। ঘড়ির দিকে তাকাল আহমদ মুসা। রাত ১১টা বাজে। এ সময় খবর না দিয়ে বাইরের কেউ টেরেক স্টেটে আসার কথা নয়। তাহলে কি এ শত্রুদের কেউ? সুরিনামের সংকটে ১০৫
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।