Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

ওভানডোদের টেরেক স্টেটের এলাকায় পৌঁছে গেছে আহমদ মুসা। টেরেক স্টেট এর নাম মনে পড়ায় আহমদ মুসার মনে প্রশ্ন জাগল “টেরেক' কোন ভাষার শব্দ। ডেনিস, পর্তুগীজ, স্প্যানিশ কিংবা ইংরেজী ভাষায় এ ধরণের শব্দ নেই। সুরিনামের কোন ভাষারও শব্দ এটা নয়। আফ্রিকান কোন ভাষা থেকেও এ শব্দ আসেনি। ওভানডোরা ছাড়াও অনেককে জিজ্ঞেস করে আহমদ মুসা এ শব্দের কোন হদিস পায়নি। কারও নাম অনুসারে হয়তো এই নামকরণ করা হয়েছে। কিন্তু এমন নামতো কারো হবার কথা নয়। আহমদ মুসার গাড়ি এখন চলছে টেরেক স্টেটের বাউন্ডারী ওয়ালের পাশ দিয়ে। বিশাল টেরেক স্টেটটি চারদিক থেকে বাউন্ডারী প্রাচীর দিয়ে ঘেরা। টেরেক স্টেটের পশ্চিম পাশে সরকারী অফিস এলাকা । বিশেষ করে কোর্ট ভবনগুলো এখানে অবস্থিত। উত্তর পাশে সমুদ্র উপকূলের সমান্তরালে বিশাল এলাকা জুড়ে সেনা ছাউনি এবং সেনা বাহিনীর সদর দফতর । দক্ষিণের বাউন্ডারী ওয়ালের সমান্তরালে ওসেয়ান হাইওয়ে । হাইওয়েটি সামনে বীচ পর্যন্ত এগিয়ে গিয়ে উত্তর দিকে মোড় নিয়ে বীচের পশ্চিম প্রান্ত ধরে এগিয়ে গেছে উত্তর সুরিনামের দিকে। টেরেক স্টেটের পূর্ব বাউন্ডারী ওয়ালের ধার ঘেঁষেই এ রাস্তা উত্তরে এগিয়েছে। আর টেরেক স্টেটের দক্ষিণ বাউন্ডারী প্রাটীরের পরেই যে ওসেয়ান হাইওয়ে তার সমান্তরালেই সুরিনাম নদী বয়ে গেছে সাগরের দিকে। সবদিক থেকেই টেরেক স্টেটের অবস্থান অত্যন্ত লোভনীয়। খুব ভালো লাগে টেরেক স্টেট আহমদ মুসার। আহমদ মুসার যখন ভালো লেগেছে, তখন সবারই ভালো লাগার কথা। তার উপর এর সাথে যোগ হয়েছে টেরেক স্টেটের মাটির তলায় জাহাজ বোঝাই স্বর্ণ মজুদ থাকার কথা। সব মিলিয়েই আজ মহাবিপদ চেপেছে টেরেক স্টেটের মাথায়। সুরিনামের সংকটে ১০৪

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।