আহমদ মুসা কার্ডে একবার চোখ বুলিয়ে দেখল তাতে রেস্টহাউজের ঠিকানা ও টেলিফোন নম্বর দুই-ই রয়েছে। “তাহলে চলি মি. হাত্তা”। বলে আহমদ মুসা হাত্তার সাথে হ্যান্ডশেক করে এগুলো ওয়াং আলীর দিকে। ওয়াং আলীকে তখন স্ট্রেচারে তোলা হয়েছে। পূর্ণ সঙ্ঞানে এখন ওয়াং আলী। আহমদ মুসা তার মাথায় হাত বুলিয়ে বলল, “সব ঠিক হয়ে যাবে ইয়াংম্যান। আল্লাহ তোমাকে সত্তর সুস্থ করুন? । ওয়াং আলী প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাল অপরিচিত ও অসাধারণ আকর্ষণীয় যুবক আহমদ মুসার দিকে। বিন্ময় ফুটে উঠল তার চোখে রক্তের দাগ লাগা আহমদ মুসার জামা-কাপড় দেখে। পাশে এসে দাঁড়িয়েছিল আহমদ হাত্তা নাসুমন। সে ওয়াং আলীকে বলল আহমদ মুসার দিকে ইংগিত করে, “ইনিই আমাদের উদ্ধার করেছেন ওয়াং। সংজ্ঞাহীন অবস্থায় তোমাকে কোলে করে বের করে এনেছেন ইনিই। আরও অনেক চমকপ্রদ কাহিনী আছে, শুনবে তুমি? । আহমদ মুসা সোজা হয়ে দাঁড়িয়েছে। পাশের বার্নারডোকে উদ্দেশ্য করে বলল, “সাবধান থেকো বার্নারডো"। “জ্বি স্যার। দোয়া করুন? । বলল বার্নারডো। “রাতেই তোমার সাথে একবার আমি কথা বলব। তোমাকে সকালেই সম্ভবতঃ সহকারী পুলিশ কমিশনারের কাছে যেতে হবে?। “ঠিক আছে স্যার। আমি সব সময়ের জন্য প্রস্তুত” । বলল বার্নারডো। হাসল আহমদ মুসা। বলল, “আর স্যার নয় বার্নারডো। মুসলমানরা সবাই ভাই ভাই:। “আসি'। বলে সবাইকে সালাম জানিয়ে আহমদ মুসা এসে গাড়িতে 1 স্টার্ট নিয়ে গাড়ি উঠে এল এভিনিউতে। সুরিনামের সংকটে ১০৩
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।