আর মাত্র দশ মিনিটের মধ্যেই গাড়িটা পৌঁছে গেল এভিনিউটির শেষ মাথায় সুরিনাম নদীর তীরে। গাড়ি দাঁড়াল। “মি. হাত্তা, ওয়াং আলীর চিকিৎসা নিশ্চয় বাসায় মানে এখানেই হবে? আহমদ মুসা বলল। হ্যাঁ, মি. আহমদ মুসা। নিজস্ব ক্লিনিক আছে, তবু কোন ঝুঁকি নিতে চাইনা। এখানে কোন অসুবিধা হবে না। আমাদের পারিবারিক ডাক্তারকে টেলিফোন করলে এখুনি এসে যাবে”। বলল আহমদ হাত্তা। “আপনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন মি. হাত্তা'। আহমদ মুসা বলল। বার্নারডো নেমে গেছে ড্রাইভিং সিট থেকে । পেছনে ওরা নামিয়ে নিচ্ছে ওয়াং আলীকে । শেষে নামলেন আহমদ হাত্তা। আহমদ মুসাও নামল। প্রশস্ত গাড়ি বারান্দা। রেস্ট হাউজটি চারতলা। খুব সুন্দর দেখতে। মি. হাত্তা, এখানকার টেলিফোন নাম্বারটি দিন”। বলল আহমদ মুসা, আহমদ হাত্তাকে লক্ষ্য করে। “উপরে চলুন আহমদ মুসা, একটু দেখবেন” । বলল আহমদ হাত্তা। “না মি. হাত্তা, পোশাক আশাকের এই অবস্থা নিয়ে নয়”। আহমদ মুসা বলল। রক্তাক্ত ওয়াং আলীকে কোলে নেয়া আহমদ মুসার দুহাত ও সামনের দিকটা রক্তে ভিজে গিয়েছিল। জামা পাল্টালেও নতুন সাদা শার্টটা নষ্ট হয়ে গেছে রক্তের দাগ লেগে। কেয়ার টেকারের দিকে এগিয়ে গেল। তাকে কিছু বলতেই সে পকেট থেকে একটা কার্ড বের করে মি. আহমদ হাত্তার হাতে দিল। আহমদ হাত্তা কার্ডটি নিয়ে আহমদ মুসাকে দিল। সুরিনামের সংকটে ১০২
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।