“আমিও তাই ভাবছি। তাহলে আমাদের আরও একটা রেস্ট হাউজ আছে, সেখানে উঠতে চাই। ওটাও একটা প্রাইভেট বাসার মত। আমার পরিবার ছাড়া এর সন্ধান আর কেউ জানেনা” । বলল আহমদ হাত্তা। “নিরাপত্তা ব্যবস্থা ওখানে কেমন?” জিজ্ঞেস করল আহমদ মুসা। “গেটের সিকিউরিটি বক্সে দুজন করে সার্বক্ষণিক প্রহরী থাকে। ওখানে গিয়ে আরও কিছু বাড়তি ব্যবস্থা করে ফেলা যাবে” । বলল আহমদ হাত্তা। “ঠিক আছে, তাদের সাথে বার্নারডো এবং এরা তিনজনও আপনার ওখানে থাকুক" । আহমদ মুসা বলল। “ওরা তিনজনতো থাকবেই। বার্নারডো থাকলে খুবই ভালো হয়। আমি খুবই কৃতজ্ঞ হবো”। বলল আহমদ হাত্তা। “ঠিক আছে, তাহলে এই কথাই। আমি আপনাদের ওখানে নামিয়ে ওভানডোর ওখানে যাবো”। আহমদ মুসা বলল। “ওখানে তো আপনার যেতেই হবে। কিন্তু আগামী কাল নিয়ে কি চিন্তা ভাবনা করছেন। আমি কিছুই ভাবতে পারছি না”। নমিনেশন পেপার সাবমিট করতে যাওয়ার বিষয় নিয়ে কাল সকালে আমরা ভাবব। বার্নারডোকে কথা বলতে হবে সহকারী পুলিশ কমিশনারের সাথে। ইতোমধ্যে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, আপনাদের নির্বাচনী অফিসের চারদিকটা কাউকে বুঝতে না দিয়ে আপনাদের নিজেদের লোকদের দখলে আনতে হবে । কটায় আপনি যাবেন সেটা তাদের জানানো হবে আপনি সেখানে পৌঁছার ৫ মিনিট আগে। তাদের দায়িত্ব হবে নির্বাচনী অফিসে ঢোকার পথটাকে নিরাপদ রাখা”। আহমদ মুসা বলল। হ্যাঁ, এ ব্যবস্থা আমি রাতেই ঠিক করে ফেলব । বলল আহমদ হাত্তা। “বাকি কাজটা আমি করব। আরও করণীয় থাকলে সেটা সহকারী পুলিশ কমিশনার করবেন” । আহমদ মুসা বলল। ধন্যবাদ মি. আহমদ মুসা। এখন গাড়িটা সামনের এভিনিউ ধরে ডান দিকে যাবে”। এই এভিনিউ-এর শেষ মাথায় সুরিনাম নদীর একদম তীরের উপর রেস্ট হাউজটা”। বলল আহমদ হাত্তা। সুরিনামের সংকটে ১০১
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।