আপনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন আহমদ মুসা। তাকে বাড়িতে রাখা ঠিক হতো না এবং অন্য কোথাও তাকে রাখাও যেত না?। বলল আহমদ হাত্তা। কিন্তু ওভানডোরা খুব বিপদে। সে কিডন্যাপ হয়েছিল, তার স্ত্রীকেও কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। তাদের বাড়ি আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তিলক লাজপত পালের “মাসুস”-এর লোকরা এর সাথে জড়িত” । আহমদ মুসা বলল । কথা শেষ না করেই থেমে গেল আহমদ হাত্তা। তার কন্ঠে উদ্বেগ। “একটা বিহিত না হওয়া পর্যন্ত আমি ওখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি? । আহমদ মুসা বলল। “কিন্তু তাদের এ বিপদ কেন?” জিজ্ঞেস করল আহমদ হাত্তা। “এর পেছনে গুরুতর একটা কাহিনী আছে। আপনাকে পরে বলব। তবে একটা কথা বলে রাখি ওভানডোদের টেরেক পরিবার ও তাদের বিরান দুর্ঘের একটা মুসলিম ব্যাকগ্রাউন্ড আছে; । আহমদ মুসা বলল। 'অভ্ভূত কথা শোনালেন আহমদ মুসা। গল্প শুনেছেন, না এর পেছনে কোন ফ্যাক্ট আছে?" বিম্ময়-বিজড়িত কন্ঠে বলল আহমদ হাত্তা। “ফ্যাক্ট আছে, রূপকথা নয় । হেসে বলল আহমদ মুসা। “তবু আমার কাছে অবিশ্বাসই মনে হচ্ছে'। চিন্তিত কন্ঠে বলল আহমদ হাত্তা। “আপনার সংশয় ইনশাআল্লাহ দূর হবে; কথাটা শেষ করেই আহমদ মুসা একটু থামল এবং পরক্ষণেই আবার বলে উঠল, “আপনি কোথায় উঠবেন ঠিক করেছেন? বাড়িতে নিশ্চয় নয়? “আপনার মত চাই আহমদ মুসা”। বলল আহমদ হাত্তা। “কালকে নমিনেশন পেপার সাবমিট পর্যন্ত অন্তত আপনার একটু সরে থাকা দরকার” । আহমদ মুসা বলল। সুরিনামের সংকটে ১০০
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।