আহমদ মুসা ধন্যবাদ জানাল পুলিশ অফিসারকে। তারপর শস্যশ্যামল উপকূল-উপত্যকার পথ ধরে গাড়ি পাড়ি দিল এক দীর্ঘ পথ। দু"্ঘন্টা পর গাড়ি পৌছল ট্যুরিস্টদের বড় আকর্ষনীয় উপকূল শহর গ্রোনিনজনে। শহরে ঢোকার পথে কোন চেকপোস্ট নেই। চেকপোস্ট এল শহর থেকে বের হবার পথে। এখানেও গাড়ি দাঁড় করাতে হলো না। গাড়িতে একজন পুলিশ অফিসারকে দেখেই গাড়ি চালিয়ে চলে যেতে ইশারা করল। গ্রোনিনজন শহরের তিরিশ কিলোমিটার দক্ষিণে রাজধানী পারামারিবো। রাজধানীর উপকন্ঠে রয়েছে বড় চেকপোস্ট। আহমদ মুসা আশংকা করল এ চেকপোস্টে উচ্চপদস্থ পুলিশ অফিসার থাকতে পারে। গাড়ি তারা দাঁড় করাতেও পারে। কিন্তু দাঁড় করাতে হলো না গাড়ি। চেকপোস্টের কাছে এসেই হাত নেড়ে স্বাগত জানাল। পুলিশরাও হাত নেড়ে শুভেজ্ছা জ্ঞাপন করল। ওরা গাড়ি দাঁড় করাতে ইশারা করল না। হাঁফ ছেড়ে বাঁচল আহমদ মুসা। বলল, “ধন্যবাদ মি. পুলিশ অফিসার, । “ধন্যবাদ দিতে হবে না। সামনে আর চেকপোস্ট নেই। এবার দয়া করে আমার বুক থেকে আজরাইলটাকে নামান” । বলল পুলিশ অফিসারটি। আহমদ মুসা হাসল। বলল, “আপনার ডিউটি অফিসের টেলিফোন নম্বর দিন? । “কেন?” পুলিশ অফিসারের চোখে-মুখে বিস্মায়। আমি ওদের সাথে যোগাযোগ করে দিচ্ছি, ওদের সাথে আপনাকে কথা বলতে হবে'। বলল আহমদ মুসা। “কি কথা? “আপনি অফিসকে বলবেন, পারিবারিক জরুরী পরিস্থিতিতে হঠাৎ আপনাকে পারামারিবো আসতে হয়েছে। আরও তিনদিন আপনার ছুটি প্রয়োজন” । আহমদ মুসা বলল। সুরিনামের সংকটে ১০
— صفحة ١٠ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.