কুরআন বুঝার পথ ও পাথেয়-৭ বিরোধিতা ষড়যন্ত্র অত্যাচার নির্যাতন এবং আল্লাহ্র সাহায্য কুরআন বুঝতে হলে এবং কুরআন নিয়ে দাড়াতে হলে একথাও পরিষ্কারভাবে মনের মনিকোঠায় গেঁথে নিতে হবে যে, শুধু অভিযোগ-অপবাদই নয়, বরং সেই সাথে কুরআনের বাহকদের চরম বিরোধিতা করা হয়, তাদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করা হয় এবং তাদের উপর চালানো হয় চরম অত্যাচার আর নির্যাতন । কিন্তু তারা যদি অটল অবিচল থেকে তাদের মিশন নিয়ে এগিয়ে চলে, তবে অবশেষে আল্লাহর কিতাবের বাহকদের জন্যে নেমে আসে আল্লাহর সাহায্য এবং তারাই বিজয়ী হয়। আর পরাজিত ও পরাস্ত হয়ে থাকে আল্লাহর কিতাবের বিরুদ্ধবাদীরা। কুরআন মজিদ থেকে আমরা তার একটা ছবি তুলে ধরছি। কুরআন পাঠকালে এ ছবি কুরআনের নিষ্ঠাবান ছাত্র, শিক্ষক ও প্রচারকদের সামনে ভেসে উঠে অবিরাম । এতে কুরআন বুঝার জন্যে তাদের হৃদয় উন্যক্ত হয়ে যায় এবং কুরআনও তাদের জন্যে খুলে দেয় নিজের হৃদয় । ১. বিরোধিতা ও প্রতিরোধের প্রেক্ষাপট তৈরি মূসা-এর দাওয়াতে জনগণ যখন আকৃষ্ট হয়ে পড়ে তখন মিশর সম্রাট ফেরাউন জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বলে : oe I CURT LAN of CNA Ul অর্থ : তোমাদের কাছে প্রেরিত এই রসূল অবশ্যিই একটা পাগল, জিনে ধরা লোক । (সূরা ২৬ আশ শোয়ারা : আয়াত ২৭) Ouse ug SELEY Cyt Ul ISS অর্থ : তুমি যদি আমার পরিবর্তে অন্য কাউকে ইলাহ (সার্বভৌম কর্তা) হিসেবে গ্রহণ করো, তাহলে অবশ্যি আমি তোমাকে কারারুদ্ধ করবো । (সূরা ২৬ আশ শোয়ারা : আয়াত ২৯) ফেরাউন যতোই বিরোধিতা করতে থাকে, জনগণ ততোই আল্লাহর দীনের সত্যতা উপলব্ধি করতে থাকে এবং মূসার পক্ষে চলে যায়। ফলে ফেরাউন জনগণকে www.pathagar.com
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।