কুরআন বোঝার পথ ও পাথেয়
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

© কুরআন বুঝার পথ ও পাথেয়-৬ রসূলের বিরুদ্ধে অপবাদ অভিযোগ দাবি দাওয়া কুরআন অধ্যয়নে নিরত একজন অধ্যবসায়ীকে ভালোভাবে জানতে হবে-কেউ যদি কুরআন নিয়ে দাড়ায়, তবে তার একাজের কী প্রতিক্রিয়া সৃষ্টি হয়? অর্থাৎ কেউ যখন কুরআন বুঝার এবং নিজেকে কুরআন শিক্ষাদানের কাজে, কুরআনের বার্তা প্রচারের কাজে এবং সমাজে কুরআনের আদর্শ প্রবর্তনের কাজে আত্মনিয়োগ করে, তখন তার এ উদ্যোগ ও চেষ্টা সাধনার ফলে সমাজে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তা সম্পর্কে তার পূর্ণ ওয়াকিফহাল থাকতে হবে। সর্বযুগেই আল্লাহর বাণী নিয়ে চেষ্টা সাধনার প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আল্লাহর বাণী ও বার্তা নিয়ে উত্থিত হবার কারণে নবী রসূলগণের সাথে, বিশেষ করে মুহাম্মদ রসূলুল্লাহ সা. এর সাথে কী ধরণের নিকৃষ্ট আচরণ করা হয়েছে, কুরআন থেকেই আমরা এখানে তার একটা ছবি তুলে ধরবো । ১. রসূলের প্রতি আরোপিত মন্দ উপাধি ও অপবাদ সমূহ কুরআনের দাওয়াত প্রত্যাখ্যানকারীরা মুহাম্মদ সা.-এর প্রতি সেইসব অপবাদই আরোপ করে, যেসব অপবাদ আরোপ করা হয়েছিল তার পূর্বেকার রসূলদের প্রতি । কুরআন সাক্ষ্য দিচ্ছে : Ed Ar A 28 “A Are GB wd ap rape ad us 50 U3 ib Yt Sd YL অর্থ : এমন একটি কথাও তোমাকে বলা হচ্ছেনা, যা তোমার পূর্বেকার রসূলদের বলা হয়নি । (সূরা ৪১ হামীম আস সাজদা : আয়াত ৪৩) SL Ls U2 8 OH, অর্থ : তোমার পূর্বেও রসূলগণকে অস্বীকার করা হয়েছে । (সূরা ৬: ৩৪) এখন দেখা যাক, মুহাম্মদ সা, এবং তার পূর্বেকার রসূলগণকে কি কি অপবাদ * এটি ২৬ সেপ্টস্বর ২০০৭ তারিখে বিয়াম অডিটরিয়ামে অনুষ্ঠিত ৫স TOT ক্লাসে প্রদত্ত লেখকের বক্তব্য । বক্তব্য প্রদান কালে এর শিরোনামে ছিলো : মুহাম্মদ সা. এবং তীর পূর্বের রসূলগণের প্রতি যেসব মন্দ উপাধি এবং অপবাদ আরোপ করা হয়। www.pathagar.com

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।