কুরআন বুঝার পথ ও পাথেয়-৪ ৮৫ মৃত্যুর পর আবদুল্লাহ রসূল সা. -এর কাছে এসে আরয করে : হে আল্লাহর রসূল! আমার পিতার মৃত্যু হয়েছে। তিনি মৃত্যুর সময় অসিয়ত করে গেছেন- আপনি যেনো তার জানাযা পড়ান এবং আপনার পরিধানের জামা চেয়ে নিয়ে যেনো তার কাফনের কাপড় হিসাবে ব্যবহার করি। একথা শুনে রসূল সা. সাথে সাথে তাঁর জামাটি দিয়ে দেন এবং গিয়ে তার জানাযা পড়ান এবং তার কবরে দাঁড়িয়ে তার জন্যে দোয়া করেন। এ প্রেক্ষিতেই আল্লাহ নাযিল করেন : 5 LEYS OL LE Af cl US YS অর্থ : এদের কারো মৃত্যু হলে তুমি তার জানাযা পড়বেনা এবং তার কবরের পাশেও দাঁড়াবেনা । (সূরা ৯ তওবা : আয়াত ৮৪) A sr 20 A -AD A ee Eu Ar ABA NAA re AT A BAA Ar Ld Ul 33 ol ye mee eel JS Uf b rl JES Vf ol yi অর্থ : তুমি তাদের জন্যে ক্ষমা প্রার্থনা করো আর ক্ষমা প্রার্থনা না-ই করো একই কথা, এমনকি তুমি সত্তর বার ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ কিছুতেই তাদের ক্ষমা করবেন না । (সূরা ৯ আত তওবা : আয়াত ৮০) এরপর রসূল সা. আর কোনো মুনাফিকের জানাযা পড়েননি । আল কুরআন একথার স্বীকৃতিও দিয়েছে যে, তিনি ছিলেন পরম দয়ালু, ক্ষমাশীল, A Ped A কোমল হৃদয়ের অধিকারী : A od at or bey অর্থ : এটা আল্লাহরই অনুগ্রহ যে, তুমি তাদের প্রতি কোমল । (সূরা ৩ আলে ইমরান : আয়াত ১৫৯) LLL aly LEE UE Pt Lf is U3 AE 5 O23) 535 33 অর্থ : দেখো, তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রসূল । তোমাদের ক্ষতির সম্মুখীন হওয়া তার জন্যে কষ্ট দায়ক। সে তোমাদের কল্যাণকামী । মুমিনদের প্রতি সে কোমল, স্সেহশীল ও করুণাসিক্ত । (সূরা ৯ আত তাওবা : আয়াত ১২৮) - এ বিষয়গুলো থেকে প্রমাণ হয় রসূল সা. -এর জীবন পদ্ধতি ছিলো কুরআনের বাস্তব প্রতিচ্ছবি । মোটকথা, কুরআন বুঝতে হলে মুহাম্মদ সা.-এর জীবন পদ্ধতি, জীবনাদর্শ তথা তাঁর সীরাত ও সুন্নাহ সম্পর্কে যথার্থ জ্ঞান অর্জন করতে হবে । রসূলের সীরাত ও সুন্নাহ বুঝতে পারলে কুরআন বুঝতে আর কোনো অসুবিধা থাকেনা । CR) কু CRC www.pathagar.com
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।