কুরআন বুঝার পথ ও পাথেয়-৪ ৮৩ সঠিক নিয়মে সালাত আদায় করা কারো পক্ষেই সম্ভব নয়। এ কারণে রসূল সা. বলেছেন: ' sl yf) 8 Ibe আমাকে ।’ (সহীহ্ বুখারি) তাই, রসূলের সুন্নাহ ছাড়া সালাত আদায় করা কিছুতেই সম্ভব নয় । ৪ একইভাবে কুরআন মজিদে বলা হয়েছে : ‘ওয়া আ-তুয যাকাত’- যাকাত প্রদান করো । কিন্তু যাকাতের মালের বিবরণ, নেসাব, কোন্ মালে কি হারে যাকাত দিতে হবে, যাকাতের অর্থের সময়কালের কথা কুরআনে বলা হয়নি৷ কুরআনে কেবল অর্থ সম্পদ ও ফল ফসলের যাকাত দিতে এবং যাকাত ব্যয়ের খাত উল্লেখ করা রসূলের দিকে প্রত্যাবর্তন করতে হবে। রসূল সা. কুরআনের অতিরিক্ত আইন প্রণয়ন করেছেন । যেমন কুরআন একজন পুরুষের জন্যে রক্ত সম্পর্ক, দুধপান ও আদর্শিক কারণে বিভিন্ন শ্রেণীর নারীকে বিয়ে করা নিষিদ্ধ করেছে । কিন্তু হাদিস থেকে জানা যায়, রসূল সা. ফুফু এবং ভ্রাতু কন্যাকে, খালা এবং বোনের কন্যাকে একত্রে বিয়ে করতে (স্ত্রী বানাতে) নিষিদ্ধ করেছেন। কুরআনে নিষিদ্ধ করা হয়নি, কিন্তু রসূল সা. গৃহপালিত গাধা এবং নখর সম্পন্ন হিংস্ব পশু-পাখি খাওয়া হারাম করেছেন। ৪ কোনো আয়াতের বা শব্দের ব্যাখ্যা বুঝতে না পারলে, কিংবা কঠিন মনে হলে, কিংবা কোনো প্রশ্ন সৃষ্টি হলে সাহাবীগণ রসূল সা.- কে সে সম্পর্কে জিজ্ঞেস করতেন। তখন তিনি সেটির সঠিক মর্ম বা ব্যাখ্যা বলে দিতেন । যেমন নিম্নোক্ত আয়াতটি : UGE Ly CV ad Sf dls CA yl ds 1 nf অর্থ : নিরাপত্তা তো কেবল তাদের জন্যে এবং সত্য-সরল পথে কেবল তারাই পরিচালিত, যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানে যুল্ম- এর সংমিশ্রণ ঘটায়নি ৷’ (সূরা ৬ আন'আম : আয়াত ৮২) এ আয়াতটি খুব কঠিন মনে করে সাহাবীগণ তা নিয়ে রসূল সা. -এর সাথে কথা বলেন তারা তাঁকে বলেন : ‘আমাদের মধ্যে কে আছে, যে যুল্ম করেনা?’ তখন তিনি বলেন : এর অর্থ তোমরা যা বুঝেছো তা নয়, এখানে এর (যুল্ম -এর) অর্থ ‘শিরক’ । তোমরা কুরআনে দেখো (সূরা ৩১ লোকমান : আয়াত ১৩) আল্লাহ তাঁর এক দাসের বক্তব্য উল্লেখ করেছেন : abe LET Df ot অর্থ : নিশ্চয়ই শিরক এক বিরাট যুল্ম ।' (সহীহ বুখারি, সহীহ মুসলিম) www.pathagar.com
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।