কুরআন বুঝার পথ ও পাথেয়-২ ৬৭ এই দুই আয়াতে সালাত, সেক্রিফাইস, জীবন-মৃত্যু ও রুকু, সাজদা হলো উদ্দেশ্য (means) | আল্লাহ্র জন্যে এবং আল্লাহ্র অনুগ্রহ ও সন্তুষ্টি অর্জন হলো লক্ষ্য (ends) ২. কুরআনের সাথে কথা বলুন, প্রশ্ন করুন কুরআনকে, প্রয়োগ করুন ৮টি W কুরআন বুঝতে হলে কুরআনকে বন্ধু বানান । তার সাথে গড়ে তুলুন intimacy. তাকে জানুন, তাকে বুঝুন। তাকে বুঝার জন্যে প্রয়োগ করুন ৮ টি VW. কারণ কুরআন বুঝতে হলে আপনার মধ্যে থাকতে হবে একটি অনুসন্ধিৎসু মন, একটি জিজ্ঞাসু মস্তিষ্ক এবং একটি জ্ঞান পিপাসু হৃদয় । কুরআনের উপলব্ধি অর্জনের জন্যে আপনার তুখোড়, দুরস্ত, অতৃপ্ত, অক্লান্ত, অদম্য, আনাড়ী, অশান্ত এবং প্রশান্ত ইল্হামি পরিবারকে নিয়ে একত্রে বসতে হবে। কুরআনকে এবং কুরআনের একেকটি বাণী ও বক্তব্যকে উপস্থাপন করতে হবে তাদের সামনে। আপনার ইল্হামি পরিবারের সদস্যরা হলো- আপনার ইন্দ্রিয় শক্তিসমূহ, মস্তিষ্ক, বুদ্ধি, বিবেক, মেধা এবং হৃদয় । এদের সকলের সম্মিলিত একাগ্রতা নিবদ্ধ করুন কুরআনের উপর । এদের প্রত্যেকের স্বাধীন প্রকৃতি অনুযায়ী প্রত্যেককে প্রবেশ করিয়ে দিন কুরআনের ভেতরে ৷ এদের প্রকৃতির মধ্যে রয়েছে ৮টি ‘W’ অর্থাৎ- What? Who? Whom? Whose? Why? Where? When? How? How -র W টি শেষে ব্যবহত হয়ে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীন ভাবে ওদের প্রশ্ন করতে দিন কুরআনকে? তাদের বলুন তোমরা প্রশ্ন করো: lL. What is your name? 2. What is the purpose of the Quran? 3. Who has sent down the Quran? 4. To whom was it sent down? 5. Why has Allah sent down the Quran? 6. Why has He sent it dowm in Arabic? 7. Why should I follow the. Quran? 8. Where and when should it be applied? 9. When was the Quran revealed? 10. How shall I understand the Quran? 11. Why did people were deny the messangers of Allah? www.pathagar.com
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।