কুরআন বোঝার পথ ও পাথেয়
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

®) কুরআন বুঝার পথ ও পাথেয়-২* লক্ষ্য ঠিক করুন এবং কুরআনকে প্রশ্ন করুন ১. নিজের উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ করুন বিভিন্ন ব্যক্তি বিভিন্ন উদ্দেশ্যে কুরআন পাঠ করেন এবং কুরআন বুঝার চেষ্টা করেন। বিভিন্ন ব্যক্তি যেসব উদ্দেশ্যে কুরআন পাঠ করেন এবং স্টাডি করেন, সেগুলো মোটমুটি নিম্নরূপ : ১. কিছু লোক সওয়াবের উদ্দেশ্যে কুরআনের অর্থহীন ভাষা পাঠ করেন। ২. কেউবা শুধু অর্থ জানার জন্যে কুরআন পাঠ করেন। কেউ পাঠ করেন পান্ডিত্য অর্জনের জন্যে । ৩. কেউবা ক্লাসে ছাত্রদের পাঠদানের উদ্দেশ্যে অর্থ ও ব্যাখ্যা বুঝার চেষ্টা করেন। 8. কেউ পাঠ করেন কুরআনের সত্যতা উপলব্ধির উদ্দেশ্যে । ৫. কেউবা পাঠ করে কুরআনের কদর্থ করা, কুরআনকে বিকৃত করা এবং কুরআনের খুঁত ধরার উদ্দেশ্যে । ৬. কেউ কুরআন বুঝার চেষ্টা করেন অনুসরণ ও মেনে চলার জন্যে এবং শিক্ষাদান, প্রচার ও বাস্তবায়নের উদ্দেশ্যে । কুরআনের পাঠ এবং বুঝার ক্ষেত্রে এ ছাড়াও অন্যান্য উদ্দেশ্য লোকদের থাকতে পারে। কুরআন বুঝার সিদ্ধান্তের পেছনে আপনার উদ্দেশ্য কী? কী আপনার লক্ষ্য? কী অর্জন করতে চান আপনি এ থেকে? জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি কখনো লক্ষ্যহীন কাজ করেন না । মানুষ কোনো কাজ করার মাধ্যমে যে ফল লাভ করতে চায়, সেটাই তার সে কাজের লক্ষ্য (end, target, destination) | আর লক্ষ্যে পৌছার জন্যে তিনি যে কাজ বা যেসব কাজ করেন, তাই হলো তার উদ্দেশ্য বা লক্ষ্য হাসিলের পথ (Means, purpose, intention, plan, misson, design) | * এটি ১৫ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে রাজধানীর বিয়াম অডিটরিয়ামে অনুষ্ঠিত কুরআন ভিত্তিক ৯ম টট্‌ (TOT) ক্লাসে লেখকের উপস্থাপিত বক্তব্য ৷ www.pathagar.com

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।