কুরআন বুঝার পথ ও পাথেয়-১ ৫৯ লোকেরাই এই কুরআনকে পরিত্যাগ করে রেখেছিল ।' (সূরা ২৫ ফুরকান : ৩০) সুতরাং কুরআনের সাথে জীবন জুড়ে নেয়া এবং কুরআনের সাথে পথ চলা ছাড়া কোনো মানুষের উপায় নেই, বিশেষ করে কোনো মুমিনের তো এ ছাড়া কোনো গত্যন্তরই নেই । ২. যারা কুরআন জানে আর যারা জানেনা তাদের উপমা যেসব লোক আল্লাহর কিতাবের জ্ঞান রাখে এবং তার ভিত্তিতে জীবন যাপন করে, আর যারা এই জ্ঞান থেকে বঞ্চিত- এই উভয়ের পার্থক্য আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন এক অনুপম উপমা দিয়ে। তিনি বলেন: OLA ly aloe 3p DB 0d 5) 2 Er Ge UL ol os 05 T pl pt she ur Jl ls b Uji O59 A El UR Ed Jee lI pk is oly CLL ED HE kb gis os BLS oye Yh ig bss ly + ch: AMS CL Es ji অর্থ : যে ব্যক্তি তার প্রভুর প্রেরিত প্রমাণের (কিতাবের জ্ঞানের) ভিত্তিতে জীবন যাপন করে, তার সাথে কী তুলনা এ ব্যক্তির, যে নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করে আর তার মন্দ কর্মকান্ড তাকে চমৎকৃত করে? (এদের উপমাটা এরকম) যেমন মুত্তাকিদের প্রতিশ্রুত জান্নাত! তাতে রয়েছে নির্মল-পরিচ্ছন্ন পানির নহর। অপরিবর্তনীয় স্বাদের দুগ্ধ-নহর, সুরা পায়ীদের জন্যে সুস্বাদু সুরার নহর, রয়েছে পরিশোধিত-পরিচ্ছন্ন মধুর অবারিত নহর। সেখানে তাদের জন্যে আরো রয়েছে সব ধরণের ফলমূল আর তাদের প্রভুর ক্ষমা । এদের সাথে কী তুলনা এ ব্যক্তির, যে চিরকাল থাকবে আগুনে এবং যাকে পান করানো হবে টগবগে ফুটন্ত গরম পানি আর তাতে ছিন্ন ভিন্ন হয়ে যাবে তার নাড়ি ভুড়ি? (সূরা ৪৭ মুহাম্মদ : আয়াত ১৪-১৫) এ আয়াতগুলো থেকে জানা গেলো : ১. কুরআন হলো আল্লাহ প্রদত্ত ‘হুদা’ (জীবন যাপন ব্যবস্থা) । ২. কুরআনের সাথে পথ চললে না বিপথগামী হবার আশংকা থাকে, আর না থাকে দুর্ভাগা হবার আশংকা । www.pathagar.com
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।