প্রতিটি বক্তব্য উপস্থাপনকালে বক্তব্যের শীটও উপস্থিত শ্ৰোতৃমণ্ডলীর হাতে দেয়া হয়েছে। তাই, এ বইয়ের বক্তব্য টট্ ক্লাসে যারা উপস্থিত ছিলেন, তারা আগেই শুনেছেন, পড়েছেন। তবে তারা এখন সেগুলো বই আকারে পাচ্ছেন। উপরোল্লেখিত কুরআন ভিত্তিক অন্যান্য বইগুলোর মতোই এ বইটিও আশা করি কুরআন বুঝার ক্ষেত্রে পাঠকবর্গের সামনে একটি নতুন দিগন্ত উন্মোচিত করবে৷ বিশেষ করে ‘কুরআন বুঝার পথ ও পাথেয়’ শিরোনামের অনুচ্ছেদগুলোতে কুরআন বুঝার জন্যে কয়েকটি বিশেষ ও প্রয়োজনীয় বিষয় পেশ করা হয়েছে। আশা করি এ আইডিয়াগুলো একজন বিদ্ধ পাঠকের সামনে কুরআনকে আলোর মিনারের মতো ফোকাস করবে । প্রতিটি অনুচ্ছেদভিত্তিক স্টাডি ক্লাস বা স্টাডি সার্কেল করা গেলে উপলদ্ধির দুয়ার অনায়াসে খুলে যাবে। কুরআন বুঝার ক্ষেত্রে বইটি থেকে পাঠকবর্গ উপকৃত হলেই সার্থক হবে লেখকের প্রচেষ্টা । আল্লাহপাক বইটি কবুল করুন- আমিন! আবদুস শহীদ নাসিম ২৬ অক্টোবর ২০১০ www.pathagar.com
— صفحة ٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.