৫০ কুরআন বুঝার পথ ও পাথেয় অভিনব গ্রন্থ যা চিরন্তন সত্যে সমুস্তাসিত এবং আল্লাহ রাব্বুল আলামীনের নিজস্ব বাণীর বৈশিষ্ট্য সমুন্নত । এমন কোনো বিষয় নেই যা আল কুরআনে আলোচিত অর্থ : এ কিতাবে আমরা কোনো কিছুই বাদ দিইনি । (সূরা ৬ আনআম : আয়াত ৩৮) ous 5 E25 5 8 YO Bs hl LE OS, অর্থ : আমরা তোমার প্রতি এই কিতাব নাযিল করেছি প্রতিটি বিষয়ের বর্ণনা সম্বলিত এবং পথনির্দেশ দয়া ও সুসংবাদ হিসেবে আত্মসমর্পণকারীদের জন্যে । (সূরা ১৬ আন নহল : আয়াত ৮৯) কুরআন বিশেষজ্ঞগণ নিজস্ব গবেষণার ভিত্তিতে কুরআনের আলোচ্য বিষয় সাজিয়েছেন। আমাদের দৃষ্টিতে কুরআনের আলোচ্য বিষয় হলো : আল্লাহর অস্তিত্ব, এককত্ব, ক্ষমতা ও গুণাবলীর বর্ণনা । মানুষের সামগ্রিক জীবন পদ্ধতির বর্ণনা । . আত্মগঠনের জন্যে হিকমত, উপদেশ ও উদাহরণ উপমা সমূহের বর্ণনা । সেই সব নির্দেশ ও নিষেধাজ্ঞার বর্ণনা, যেগুলোর সাথে সম্পৃক্ত রয়েছে গোটা মানব জাতির কল্যাণ । ঈমানের দৃঢ়তা এবং সিদ্ধান্তের অবিচলতার জন্যে পূর্ববতী আদ্বিয়ায়ে কিরামের কাহিনী বর্ণনা, যেনো তাঁদের অনুসরণ ও অনুবর্তন করে সফলতা ও কামিয়াবি হাসিল করা যায় । ৬. অতীতের অহংকারী অত্যাচারী লোকদের বর্ণনা, যারা সত্য এবং সত্যের আহবানকারীদের অস্বীকার ও প্রত্যাখ্যান করেছিল এবং তাদের এ অস্বীকৃতি ও প্রত্যাখ্যানের অশুভ পরিণতির বর্ণনা । ৭. পারস্পরিক সর্ম্পক, দায়িত্ব ও কর্তব্য এবং জনসাধারণ, আত্মীয় স্বজন ও পরিবারপরিজনের সাথে আচরণ ও সম্পর্কের নীতি ও প্রক্রিয়া আলোচনা । ৮. সৎ কাজ করা, অসৎ কাজ থেকে বিরত থাকা এবং ন্যায় ও সততার অনুসরণের জন্যে উৎসাহিত করা হয়েছে। V ৯. আসমান, যমীন এবং এতদোভয়ের মাঝখানে যেসব বিস্ময়কর জিনিস রয়েছে: এবং মানুষ, জীব জন্তু ও উদ্ভীদের ব্যাপারে চিন্তা করে দেখার জন্যে দৃষ্টি ' আকর্ষণ করা হয়েছে, যেনো এগুলো থেকে শিক্ষা ও উপদেশ লাভ করা যায় - এবং সৃষ্টার সঠিক:পরিচয় ও মহিমা উপলব্ধি করা যায় । ১০.. এ বিশ্বজাহানের পরিণাম ও ভবিষ্যতে সংঘটিতব্য ঘটনাবলী :ও-প্রকৃত www.pathagar.com GLY 5
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।