আমাদের কথা আমাদের সৃষ্টা, প্রভু ও প্রতিপালক মহান আল্লাহ্র শুকরিয়া আদায় নাযিল করেছেন, যিনি আমাকে কুরআন পড়ার সৌভাগ্য দান করেছেন, কুরআনকে আমার জীবন যাপনের গাইডবুক হিসেবে গ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং কুরআনকে আমার জীবনের ‘নূর’ বানিয়ে দিয়েছেন। বিভিন্ন সময় আধুনিক শিক্ষিত ব্যক্তিবর্গের বিভিন্ন গ্রুপের সামনে স্টাডি ক্লাসের মাধ্যমে আল্লাহ্র কালাম পেশ করার যেসব আয়োজন ও প্রয়োজন হয়, সেসব উপলক্ষে নিজেরও বিশেষভাবে কুরআন স্টাডি করার সুযোগ হয়। তার ফলে কুরআনের যে বুঝ ও তাৎপর্য নিজের উপলদ্ধিতে উন্মোচিত হয়েছে, সাথে সাথে তা অন্তরে অস্তরগত এবং কাগজের পাতায় লিপিবদ্ধ করে নেয়ার চেষ্টাও করেছি। এতে করে আমার পরম দয়াময় দাতা প্রভুর অনুকলম্পায় কয়েকটি বইও তৈরি হয়ে গেছে। তার কৃপার কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে আমি অক্ষম । আলহামদুলিল্লাহ্! এযাবত আল্লাহর কিতাব আল কুরআন সম্পর্কে লেখা নিম্নোক্ত গ্রন্থগুলো প্রকাশ হয়ে বিদগ্ধ পাঠকগণের হাতে পৌছেছে: ১. আল কুরআন আত তাফসির । ২. কুরআন পড়বেন কেন? কিভাবে? ৩. কুরআনের সাথে পথ চলা । 8..কুরআন বুঝার প্রথম পাঠ । ৫. আল কুরআনের দু'আ। ডু. কুরআন বুঝার পথ ও পাথেয় । তালিকার ষষ্ঠ নম্বর-এর বইটি এ বই । এটি এখন প্রকাশ হলেও এর বিভিন্ন অনুচ্ছেদ বক্তৃতার শীট আকারে আগেই পাঠকবর্গের হাতে পৌছেছে। এ বইটির প্রায় পুরোটাই রাজধানীর বিয়াম অডিটরিয়ামে অনুষ্ঠিত কুরআন ভিত্তিক 107 ক্লাসে প্রদত্ত বক্তব্য । www.pathagar.com
— صفحة ٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.