কুরআন বোঝার পথ ও পাথেয়
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

© আল কুরআন : বিষয় বস্তু, লক্ষ্য, উদ্দেশ্য ও আলোচ্য বিষয় * উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট থেকে কোনো পত্র, সার্কুলার বা নির্দেশনা এলে সেটির প্রেক্ষিতে আপনার দায়িত্ব ও কর্তব্য কী- তা নির্ণয় করা জরুরি হয়ে পড়ে । এ ক্ষেত্রে আপনার দায়িত্ব ও কর্তব্য নির্ণয়ের সঠিক পন্থা হলো : ১. নির্দেশ নামাটি কার পক্ষ থেকে এসেছে তা জানা। ২. সেটির মূল বিষয়বস্তু কী -তা জানা। ৩. সেটির মূল লক্ষ্য (৭860) কী -তা নির্ণয় করা। 8. সেটির উদ্দেশ্য তথা লক্ষ্য অর্জনের উপায় কী- তা জানা । ৫. সেটির আলোচ্য বিষয় বা বাস্তবায়নের প্রক্রিয়া ও কর্মসূচি কি কি - তা জানা । ৬. এ নির্দেশনামাটি মানা না মানার ফলাফল কি হবে - তা জানা? আল কুরআনের ব্যাপারটিও এ রকমই ৷ কোনো একজন বিচার - বুদ্ধি সম্পন্ন নারী বা পুরুষ যখন কুরআন পড়ার বা কুরআন জানার এবং বুঝার সিদ্ধান্ত নেবেন, তখন প্রথমেই তার জেনে নেয়া ভালো : . এটি কার বাণী / কার রচিত/ কার প্রদত্ত? . এগ্রন্থের মূল বিষয়বস্তু কী? . এগ্রন্থের মূল লক্ষ্য (৭8) কী? . এগ্রন্থের উদ্দেশ্য (16405) কী? এগ্রন্থের আলোচ্য বিষয় কি কি? এ গ্রন্থ জানা না জানা এবং মানা না মানার ফলাফল কী? এখন আমরা উক্ত পয়েন্টগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো । CRP SGHY ১. কুরআন কার বাণী ? কুরআন কার বাণী? কার প্রেরিত গ্রন্থ? কুরআন যে মহাবিশ্বের মালিক ও প্রভু মহান আল্লাহর বাণী এ বিষয়টি আকাশে সূর্যের অস্তিত্‌, সৌরজগতে পৃথিবীর অস্তিত্ব, পৃথিবীতে রাত- দিনের আগমন, মানুষের অস্তিত্‌ এবং মানুষের জীবন * এটি ১৭ জুলাই ২০০৯ তারিখে রাজধানীর বিয়াম অডিটরিয়ামে বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটি আয়োজিত টট্‌ (071) ক্লাসের ২৬তম অধিবেশনে প্রদত্ত লেখকের বক্তব্য । www.pathagar.com

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।