88 কুরআন বুঝার পথ ও পাথেয় কুরআন গোপনের এই দুর্ভাগ্যজনক অভিশাপ থেকে মুক্তি লাভের উপায় কিঃ? উপায় স্বয়ং আল্লাহ্ পাক বলে দিয়েছেন উপরোক্ত ১৬০ নম্বর আয়াতে । তা হলো : ১. তওবা করা । অর্থাৎ অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া । এবং সত্যের দিকে প্রত্যাবর্তন করা । ২. নিজের ক্রটি সমূহ সংশোধন করে নেয়া । ৩. এতোদিন যে সত্য গোপন করা হয়েছিল তা মানুষের কাছে প্রকাশ করা । মহাসত্য আল কুরআনকে গোপনীয়তা মুক্ত করে প্রকাশ করার উপায় হলো : ১. আল কুরআন পড়তে শিখা এবং নিয়মিত পড়া । ২. কুরআন বুঝার ও জানার আপ্রাণ প্রচেষ্টা চালানো । ৩. কুরআনকে অনুসরণ করা এবং মেনে চলা । 8. মানুষকে কুরআন শিক্ষা দান করা । ৫. মানুষকে কুরআনের দিকে ডাকা । ৬. মানুষের কাছে কুরআন পৌঁছানো । ৭. সমাজে কুরআনের প্রচলন ও বাস্তবায়নের প্রচেষ্টা চালানো । ৮. যারা কুরআনের বিরোধিতা করে তাদেরকে উপেক্ষা করা । ১১. যারা আল্লাহ্র কিতাব বুঝার চেষ্টা করেনা তারা গাধা নয় কি? যারা আল্লাহ্র কিতাব না বুঝে পাঠ করে, কিতাব কেমন করে তাদের মধ্যে ক্রিয়া করবে? কিভাবে তারা কুরআনের অনুসরণ করবে? আর আল্লাহ্র কিতাব পাঠ করার এবং বহন করার পরও কিতাব যাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করেনা, তাদের দৃষ্টান্ত তো হতে পারে কেবল ভারবাহী গাধা । কারণ, গাধা কিতাবের বিরাট বোঝা এক শহর থেকে আরেক শহরে বহন করে নিলেও সে জানেনা তার পিঠে কি জিনিস চাপানো আছে? আল্লাহ তায়ালা তার কিতাব তাওরাতের বাহক ইহুদিদের সম্পর্কে বলেন : ot + BE US 3 GE Bs dA LN ES dll UE Oust f5%ll oes Y Dib af al 1p engl CB অর্থ : যাদেরকে তাওরাতের বাহক বানানো হয়েছিল, কিন্তু তারা তা বহন করেনি, তাদের উপমা হচ্ছে গাধা -যারা বইয়ের বোঝা বহন করে। এর চাইতেও নিকৃষ্ট উপমা হচ্ছে সেই সব লোকদের যারা আল্লাহ্র আয়াতকে মিথ্যা বলে! আল্লাহ এরকম যালিমদের সঠিক পথ দেখান না । (সূরা ৬২ জুমুআ : আয়াত ৫) oe bo RoC Rd www.pathagar.com
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।