আল্লাহ্র কিতাব আল কুরআন ৪৩ ১০. কুরআন গোপন করার অভিশাপ থেকে আত্মরক্ষা করুন কুরআন গোপন করা মহাপাপ (কবিরা গুনাহ) । যারা কুরআন গোপন করে তারা অভিশপ্ত । আল্লাহ্ তায়ালা বলেন : sb AMD at le us GS eral Cf or adit of 3 P06 ag Vt out aly 2 oil Sef y st oa CN Bl c agile CH E0115 al অর্থ : নিশ্চয়ই যারা আমার নাযিল করা প্রমাণ ও হিদায়াত (অর্থাৎ কিতাব) গোপন করে, আমি তা কিতাব আকারে মানব সমাজের জন্যে প্রকাশ করার পর, তাদের প্রতি অভিশাপ বর্ষণ করেন স্বয়ং আল্লাহ্ এবং তাদের অভিশাপ দেয় অভিশাপদানকারীরা । তবে অভিশাপ থেকে মুক্ত হয় তারা, যারা তওবা করে (অনুতপ্ত হয়), নিজেদেরকে সংশোধন করে নেয় এবং মানুষের মাঝে সত্য প্রকাশ করে। আমি এদের তওবা কবুল করবো, কারণ আমি তওবা কবুলকারী দয়াময় । (সূরা ২ বাকারা : আয়াত ১৫৯-১৬০) এখন প্রশ্ন হলো কুরআন গোপন করে কারা? মূলত কুরআন গোপন করে নিমোক্ত কয়েক শ্ৰেণীর লোক : ১. যারা কুরআন পাঠ করেনা, পাঠ করতে শিখেনা- তারা নিজেরাই নিজেদের কাছে কুরআন গোপন করে রাখে। ২. যারা বুঝার চেষ্টা করেনা, কুরআনে কী আছে তা জানার চেষ্টা করেনা- তারা নিজেদের কাছে কুরআনের মর্ম ও বক্তব্য গোপন করে রাখে । ৩. যারা অনুসরণ করেনা- তারা কুরআন গোপন করে। কারণ অনুসরণ না করলে কুরআনের বাস্তব রূপ গোপন থাকে। 8. যারা কুরআন জানে, বুঝে, অথচ মানুষকে শিক্ষা দেয়না- তারা কুরআন গোপন করে, কুরআনের জ্ঞান লুকিয়ে রাখে । ৫, যারা কুরআন ও কুরআনের বার্তা প্রচার করেনা, মানুষের কাছে পৌঁছায়না- তারা মানুষের নিকট থেকে কুরআন গোপন করে রাখে, নিজেদের কাছে লুকিয়ে রাখে । গোপন করার কাজ করে। ৭. যারা কুরআন শিখা, বুঝা, মানা, শিক্ষাদান করা, প্রচার করা এবং বাস্তবায়ন করার কাজে বাধা দেয়- তারা কুরআন গোপন করে রাখার কাজ করে । www.pathagar.com
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।