আল্লাহ্র কিতাব আল কুরআন 8১ সপ্তম গ্রুপ : একমাত্র এরাই নিয়মিত কুরআন অধ্যয়ন করে, কুরআন বুঝার চেষ্টা করে এবং ব্যক্তিগত জীবনে পালন করে। এরা অন্যদের কুরআন শিক্ষা দান করে, কুরআনের শিক্ষা সম্প্রসারণের কাজে আত্মনিয়োগ করে, মানুষকে কুরআনের দিকে দাওয়াত দেয় এবং কুরআনের ভিত্তিতে মানুষকে এবং মানব সমাজকে গড়ে তোলার চেষ্টা সাধনা করে। আমাদের সমাজে উপরে বর্ণিত সাত শ্রেণীর মুসলিমই বর্তমান রয়েছে। আপনি কোন্ শ্রেণীর অন্তর্ভুক্ত? অথবা আপনি কোন্ গ্রুপের অন্তর্ভুক্ত হতে চান? -সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। এই বিশ্লেষণ থেকে দেখা যায়, কুরআনের প্রতি বিশ্বাসীদের অর্থাৎ মুসলমানদের অনেকের বাস্তব কর্মই অবিশ্বাসীদের মতো । আর এ কথাও একেবারেই সত্য যে, কোনো ব্যক্তির অবস্থান এবং পক্ষাপক্ষ নির্ধারিত হয় তার বাস্তব কর্মের ভিত্তিতেই । সুতরাং কে কুরআনের পক্ষ আর কে কুরআনের বিপক্ষ তা নির্ধারিত হয় কুরআনের ব্যাপারে তার বাস্তব কর্মনীতির ভিত্তিতে ৷ এ জন্যেই কুরআনের বাহক মুহাম্মদ সা. বিচারের দিন নিজ লোকদের বিরুদ্ধে আল্লাহ্র কাছে অভিযোগ দায়ের করবেন : fis SEH G2 OSS coe of oy Unt UGS অর্থ : (বিচারের দিন) আল্লাহ্র রসূল (অভিযোগ করে) বলবেন : হে প্রভু! আমার লোকেরাই এ কুরআনকে পরিত্যাক্ত (e5€10€0) করে রেখেছিল । (সূরা ২৫ আল ফুরকান : আয়াত ৩০) এদের সম্পর্কে মহান আল্লাহ আরো বলেন : oul Lal ft BASS LL TUG yh LF FH Cal SEI EUS UG ofyme E UH od ST AD) UG ou St alls e CE অর্থ : আর যে কেউ আমার ‘যিকর’ (অবতীর্ণ বিধান- কুরআন) থেকে মুখ ফিরিয়ে নেবে, তার দুনিয়ার জীবন হবে সংকীর্ণ (অশান্তি ও অস্বস্তিকর), আর কিয়ামতের দিন আমরা তাকে অন্ধ করে উঠাবো। সে বলবে : হে আমার প্রভু! পৃথিবীতে তো আমি চক্ষুম্মান ছিলাম, এখানে কেন আমাকে অন্ধ করে উঠালে!” তিনি বলবেন : এভাবেই তোমার কাছে যখন আমার আয়াত (কিতাব) এসেছিল, www.pathagar.com Ed LAA ACT
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।