৪০ কুরআন বুঝার পথ ও পাথেয় (কিন্তু আমরা মানি নাই)!’-এই স্বীকৃতি তাদের কোনো কাজে আসবেনা, তখন তো আল্লাহ্র দন্ড তাদের উপর নির্ধারিত হয়েই গেছে। তখন তাদের বলা হবে : ‘প্রবেশ করো জাহান্নামের দরজাসমূহ দিয়ে । এখন থেকে চিরকাল এই শাস্তির মধ্যেই পড়ে থাকবে ৷’ দান্ভিকদের আবাস কতোইনা নিকৃষ্ট! (সূরা ৩৯ যুমার : আয়াত ৭১-৭২) এ প্রসঙ্গে আরো দেখুন : সূরা ও আয়াত ৩:১১; 8৪:৫৬; ৫:১০, ৮৬; ৬:৩৯, ৪৯, . ৫৪, ৬৮, ১৫০, ১৫৭; সূরা ৭: ৯, ৩৬, ৪০, ১৩৬, ১৪৬, ১৪৭, ১৮২ আরো অনেক । ৮. কুরআনের প্রতি বিশ্বাসীদের বর্তমান অবস্থা মানব সমাজের মধ্যে যারা কুরআনের প্রতি বিশ্বাসী তারাও অবিশ্বাসীদের মতো কয়েক ভাগে বিভক্ত । সেগুলো হলো : প্রথম গ্রচ্প : এরা মনে করে কুরআন মুসলমানদের ধর্মগ্রন্থ । তবে তারা কুরআন পড়তে জানেনা, জানলেও পড়েনা, বুঝেনা, পালন করেনা । দ্বিতীয় গ্রুচ্প : এরা পড়তে পারে, তবে বুঝেনা, বুঝার চেষ্টাও করেনা । পড়াকে সওয়াবের কাজ মনে করে, বিভিন্ন অংশ বিভিন্ন উপকারের জন্যে পড়ে । কুরআনের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ পোষণ করে। কুরআন সম্পর্কে এদের সঠিক ধারনা নেই । তৃতীয় গ্রুপ : এ গ্রুপ কুরআনের প্রতি বিশ্বাস পোষণ করে বটে ৷ এদের কিছু লোক কুরআনকে মহা পবিত্র মনে করে। কিন্তু কুরআন বুঝা ও মেনে চলাকে জরুরি মনে করেনা । কুরআন বুঝা বিশেষ শ্রেণীর লোকদের কাজ বলে মনে করে। কুরআনের হুকুম আহকাম মেনে চলাকে এঁচ্ছিক মনে করে। চতুর্থ গ্রুপ : এরা মনে করে কুরআনের হুকুম মানা না মানা প্রত্যেকের ব্যক্তিগত বিষয়- যার ইচ্ছা সে পালন করবে। কিন্তু সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষা ব্যবস্থায় কুরআনকে টেনে আনা যাবেনা । এদের কিছু লোক এসব ক্ষেত্রে কুরআনের প্রয়োগ ও চর্চার বিরোধিতা করে, এমনকি প্রতিহত করারও চেষ্টা করে। পঞ্চম গ্রুপ : এরা কুরআন বুঝা ও মেনে চলা জরুরি মনে করে। তবে কুরআনের শিক্ষা সম্প্রসারণ, কুরআনের দিকে মানুষকে ডাকা এবং কুরআনের ভিত্তিতে সমাজ বিনির্মাণের চেষ্টা করেনা- বরং দূরে থাকে। ষষ্ঠ গ্রপ : এদের সংখ্যা খুব কম হলেও এরা সমাজে জোর জবরদস্তি করে কুরআনের বিধান চালু করার মনোভাব পোষণ করে। www.pathagar.com
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।