কুরআন বোঝার পথ ও পাথেয়
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ কুরআন বুঝার পথ ও পাথেয় ৬. কুরআনের প্রতি অবিশ্বাসী মানব সমাজ কুরআনের প্রতি অবিশ্বাসী মানব সমাজ কয়েকভাগে বিভক্ত : ১. প্রথম গ্রুপ : যারা কুরআন দেখেওনি, পড়েওনি এবং কুরআনে কী আছে সে সম্পর্কে কিছুই জানেনা । তাদেরকে কেউ কুরআনের কথা বলেওনি, শুনায়ওনি এবং কুরআন পড়তেও দেয়নি । ২. দ্বিতীয় গ্রুপ : এদের অবস্থাও প্রথম গ্রুপের মতোই । তবে এরা এতোটুকু জানে যে, কুরআন মুসলমানদের ধর্মগ্রন্থ । সুতরাং ওটা মুসলমানদের বিষয়। এ গ্রন্থের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ৩. তৃতীয় গ্রুপ : এরা কোনো না কোনো ধর্মীয় গ্রুপ । এরা মনে করে তাদের নিজেদের ধর্মগ্রন্থ সঠিক ৷ মুসলমানদের ধর্মগ্রন্থ বানোয়াট । এ ছাড়া এদের বাকি অবস্থা অনেকটা প্রথম গ্রুপের মতোই । 8. চতুৰ্থ গ্রুপ : এ গ্রুপ সক্রীয়ভাবে কুরআনের বিরুদ্ধে অবস্থানকারী । এরা : ক. কুরআন থেকে ভুল বের করার চিন্তা গবেষণায় লিপ্ত । খ. এরা কুরআনের ভুল ব্যাখ্যা প্রচারের কাজে লিপ্ত । গ. এরা কুরআন সম্পর্কে মিথ্যা প্রচারণা ও বিভ্রান্তি ছড়ানোর কাজে লিপ্ত । ঘ. এরা কুরআনের অনুসারীদের বিরুদ্ধে অপপ্রচার করে এবং বিভ্রান্তি ছড়ায় । ঙ. এরা কুরআনের অনুসারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র, বাধা প্রদান ও যুদ্ধে লিপ্ত । কুরআন সম্পর্কে এদের বিভিন্ন অভিযোগ রয়েছে। সেগুলো মোটামোটি এরূপ : * ‘এটা তো অতীত লোকদের কাহিনী ৷’ (সুরা ফুরকান : আয়াত ৫) ‘এটা একটা সুস্পষ্ট ম্যাজিক ৷’ (সূরা যুখরুফ : আয়াত ৩) ‘এটা জ্যোতিষীদের শেখানো কথা ৷’ (আল হাঙক্কাহ্‌ :আয়াত ৪২) . ‘এটা হলো কবির কবিতা ৷’ (আল হাক্কাহ্‌ : আয়াত ৪১) ‘এটা মুহাম্মদের রচিত কিংবা অন্যরা এসে তাকে শিখিয়ে দিয়ে গেছে ।' (সূরা ২৫ ফুরকান : আয়াত ৪) ৬. ‘এটা আরবি ভাষায় কেন নাযিল করা হলো?’ (সূরা ৪১: আয়াত 8৪) ৭. ‘এটা মক্কা - মদিনার কোনো মহান ব্যক্তির প্রতি কেন নাযিল হলোনা?’ (সূরা যুখরুফ : আয়াত ৩১) ৮. ‘এটা এক সঙ্গে একটি গ্রন্থ আকারে কেন নাযিল হলোনা? (সূরা ফুরকান : ৩২) ৯. তারা বলে : হে লোকেরা! তোমরা কুরআন শুনোনা ৷ যেখানেই কুরআনের কথা উচ্চারিত হবে- সেখানেই হৈ হউগোল বাধিয়ে দিয়ো ৷’ (সূরা ৪১ : ২৬) www.pathagar.com EA

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।