৩৬ কুরআন বুঝার পথ ও পাথেয় Il dt sll a ONES SL AB Cs অর্থ : এই কিতাব আমরা তোমার প্রতি নাযিল করেছি, যাতে তুমি মানব সমাজকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে পরিচালিত করতে পারো। (সূরা ১৪ ইবরাহিম : আয়াত ১) 8. বিশ্বাস ও আদর্শের ভিত্তিতে কুরআন মানব সমাজকে এক্যবদ্ধ.করে কুরআন গোটা মানব সমাজকে নিজের দিকে আহ্বান জানায় এবং নিজের উপস্থাপিত মতাদর্শ গহণ করার ও মেনে চলার আহ্বান জানায় : we 5S Yo Coes Ul fas yal অর্থ : তোমরা এক্যবদ্ধভাবে আল্লাহ্র রজ্জুকে (আল কুরআনকে) আঁকড়ে ধরো এবং পৃথক পৃথক ভাগভাগ হয়োনা । (সূরা ৩ আলে ইমরান : আয়াত : ১০৩) আল্লাহ্র রজ্জু আল কুরআন মানব সমাজের জন্যে এক মহা অনুগ্রহ । এ মহা গ্রন্থকে যারা জেনে নেয় এবং তাতে প্রদত্ত বিশ্বাস ও ব্যবস্থাকে যারা মেনে নেয়, তারা পরস্পরের জানের দুশমন থেকে থাকলেও প্রাণের বন্ধু হয়ে যায়। এ কিতাব মানব সমাজকে একমুখী এবং এক্যবদ্ধ করে দেয়। পরস্পরকে বিশ্বাসের ভিত্তিতে প্রিয়তম ভাই বানিয়ে দেয় : ASL LAE on CG Hof LAS BALE abl os 153331 € Bly] son অর্থ : স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহ্র অনুগ্রহের কথা : তোমরা ছিলে পরস্পরের দুশমন অত:পর তিনি তোমাদের অন্তরগুলোকে প্রীতি ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। ফলে তারই অনুগ্রহে তোমরা হয়ে গেলে পরস্পর ভাই ভাই । (সূরা ৩ আলে ইমরান : আয়াত ১০৩) ইসলাম মুমিনদেরকে কর্মপন্থা ও কর্মপদ্ধতিগত মতপার্থক্যের স্বাধীনতা দিয়েছে। ইজতিহাদ করে মত প্রতিষ্ঠা করার স্বাধীনতা দিয়েছে; কিন্তু কুরআন-সুন্নায় প্রদত্ত সুস্পষ্ট নির্দেশনাবলী ও নীতিমালার ক্ষেত্রে দ্বিমত পোষণ করার অধিকার মুমিনদের দেয়নি । এই নীতিতে মুমিনরা এক্যবদ্ধ ৷ www.pathagar.com
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।