মুক্তির মনুমেন্ট আল কুরআন ৩১ হারাচ্ছেন না? আপনি সব ব্যাপারেই সক্রিয় হতে পারলে কুরআন পাঠের ব্যাপারে কেন সক্রিয় হতে পারবেন না? তাই আসুন, কুরআন পড়ুন এবং কুরআনের সত্যতা, অকাট্যতা ও গ্রহণযোগ্যতা সম্পর্কে বিবেকের কাছে প্রশ্ন করুন । বিবেক যদি এটিকে গ্রহণ করে, তবে আপনার পক্ষে বিবেকের বিরুদ্ধে যাওয়া কি ঠিক হবে? পৃথিবীতে যতো বই পুস্তক ও গ্ৰন্থই লেখা হয়, সেটা যেকোনো বিষয়েই লেখা হয়ে থাকনা কেন, হোক তা প্রাকৃতিক বিজ্ঞান, হোক সমাজ বিজ্ঞান, হোক আইন-কানুন, কিংবা হোক তা অন্য কোনো বিষয়ের, তা মূলত লেখা হয় অনুসরণ, বাস্তবায়ন ও কার্যকর করার জন্যে । ব্যক্তিগত চিঠি থেকে আরম্ভ করে পত্র-পত্রিকা পর্যন্ত সবকিছু থেকেই মানুষ সংবাদ, তথ্য, তত্ত্ব, উপদেশ, সতর্কতা, কর্মনীতি, কর্মপন্থা ও নির্দেশিকা গ্রহণ করে। অথচ আল কুরআন হলো মানুষের সৃষ্টা, মালিক ও প্রতিপালক মহান আল্লাহর বাণী । এ বাণীতে তিনি গোটা মানব জাতির জন্যে জীবন যাপনের হিদায়াত বা নির্দেশিকা প্রদান করেছেন। তাই মানুষের উচিত দুনিয়ার যে কোনো বই পুস্তক ও গ্রন্থের চাইতে আল কুরআনকে অধিক গুরুত্ব দিয়ে, অতীব গুরুত্বপূর্ণ মনে করে এবং অপরিহার্য বিধান হিসেবে গ্রহণ করে পাঠ করা, শিখা, বুঝা এবং এর মর্ম উপলব্ধি করা । সেই সাথে জীবনের সকল ক্ষেত্রে আল কুরআনের নির্দেশ বাস্তবায়ন করা । এ গ্রন্থে প্রদত্ত নির্দেশকার আলোকে ব্যক্তি জীবন, সমাজ জীবন ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা । এ উদ্দেশ্যে সর্বত্র কুরআনের আলো ছড়িয়ে দেয়া । ব্যাপকভাবে কুরআন শিখা, বুঝা ও শিক্ষাদানের আয়োজন করা এবং কুরআন চর্চার আন্দোলন গড়ে তোলা । আপনার বিবেক কি এই অকাট্য যুক্তি অগ্রাহ্য করবে? ক cd ক www.pathagar.com
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।