২৬ কুরআন বুঝার পথ ও পাথেয় 5 BEE OU ALI 5 50 ST LIS Cs 1605 NRO EES oly ELS ue wilh ct | uy ArH URS Lis HAT eee LOOM LDA EE পA্পড A BUD Aw AT TT AP A OA Ouse Ll i SNE 22 Gal we Oks tg Uy + অর্থ : আর আমি এ কিতাব নাযিল করেছি একটি আশির্বাদপূর্ণ (b]e55€d) কিতাব হিসেবে। কাজেই তোমরা এর অনুসরণ করো এবং (এর নির্দেশ অমান্য করার ক্ষেত্রে) আল্লাহকে ভয় করো। এভাবেই তোমরা লাভ করবে অনুকম্পা (mercy) | (এ কিতাব অবতীর্ণের পর) এখন আর তোমরা একথা বলতে পারবে না যে : কিতাব তো দেয়া হয়েছিল আমাদের পূর্বের দুটি দলকে (ইহুদি ও খৃষ্টানদেরকে) এবং তারা তাতে কী পাঠ করতো, তাতো আমরা কিছুই জানিনা ৷ ংবা এখন আর তোমরা এ অভিযোগও করতে পারবেনা যে : আমাদের প্রতি যদি কিতাব নাযিল হতো, তবে আমরা ওদের চাইতে অধিক সঠিক পথের অনুসারী হতাম ।’ সুতরাং এখন আর এসব কথা বলার সুযোগ নেই । এখন তো তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের কাছে এক সুস্পষ্ট প্রমাণ (clear proof), পথনির্দেশ (৪॥uid৭n০€6) এবং অনুকম্পা ()€৫)) এসেছে। এখন যে ব্যক্তি আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করবে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেবে, তার চাইতে বড় ভুল আর কে করবে? যারা আমার আয়াত (কুরআন) থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের এই সত্য বিমুখতার কারণে আমি তাদের নিকৃষ্ট আযাবে (evil torment) নিমজ্জিত করবো’ (সূরা ৬ আল আন'আম : আয়াত ১৫৫-১৫৭) এ আয়াতগুলো থেকে পরিষ্কার হয়ে গেলো যে, কুরআন নাযিল করা হয়েছে অনুসরণ করার জন্যে । স্বয়ং আল্লাহ কুরআনকে অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। আর অনুসরণ করার জন্যে অবশ্যি কুরআন পড়তে এবং বুঝতে হবে। কিতাব নাযিল না করলে না পড়ার, না বুঝার ও অনুসরণ না করার ক্ষেত্রে যুক্তিসংগত অভিযোগ থাকতে পারতো, কিন্তু এখন আর সে অভিযোগ করার সুযোগ নেই । এখন যে ব্যক্তি কুরআন বুঝার ও অনুসরণ করার চেষ্টা করবে না, সে সব চাইতে বড় যালিম ৷ সে আল্লাহর কাছে নিকৃষ্ট শাস্তি ভোগ করবে । www.pathagar.com
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।