মুক্তির মনুমেন্ট আল কুরআন ২৫ করার মাধ্যমে অর্জন করে দুনিয়া ও আখিরাতের মুক্তি ও কল্যাণ। এ আয়াতগুলোর সার কথা হলো : - কুরআন হচ্ছে আল্লাহর নির্দেশ (Command) | - যারা আল্লাহর এই নির্দেশের ভিত্তিতে জীবন যাপন করবে তাদের অপরাধ ক্ষমা করে দেয়া হবে এবং তাদের দেয়া হবে সম্প্রসারিত পুরস্কার । - কুরআন মানুষের সৌভাগ্যের চাবিকাঠি যদি মানুষ কুরআন মেনে চলে এবং এর ভিত্তিতে জীবন যাপন করে। - কুরআন মহাবিশ্বের একমাত্র কর্তৃপক্ষ মহান আল্লাহ প্রদত্ত রায়। - কুরআন বাদ দিয়ে মানব রচিত নিয়ম-বিধি অনুসরণ করা মানে আল্লাহর অভিভাবকত্ব থেকে বিমুখ হওয়া । - কুরআন বুঝা এবং এ থেকে উপদেশ গ্রহণ করা খুবই সহজ । - আল্লাহর হুকুম অমান্য করা মানে নিজেকে ধ্বংসের গহ্বরে নিক্ষেপ করা । - কুরআন অমান্যকারীদের সমস্ত কর্মতৎপরতা নিষ্ফল যাবে। - যে ব্যক্তি কুরআনের অনুসরণ করবে সে নিজেরই কল্যাণ করবে। - কুরআন ভাগে ভাগে নাযিল করা হয়েছে দৃঢ়তার সাথে আল্লাহর নির্দেশের উপর অটল থাকার জন্যে । - কুরআন অমান্যকারী পাপিষ্ঠদের নেতৃত্ব-কর্তৃত্ব অস্বীকার ও অমান্য করতে হবে। একথা দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেলো, মানুষ যদি শান্তি, মুক্তি ও কল্যাণ চায় , তবে তাকে অবশ্যি আঁকড়ে ধরতে হবে আল কুরআন । এছাড়া শান্তি মুক্তি ও কল্যাণের বিকল্প কোনো পথ নেই । তাছাড়া যারা আল্লাহর বাণী হিসেবে আল কুরআনের প্রতি ঈমান রাখেন, শুধুমাত্র আল কুরআনের অনুসরণ ও বাস্তবায়নের মধ্যেই নিহিত রয়েছে তাদের দুনিয়া ও আখিরাতে মুক্তি ও সাফল্যের গ্যারান্টি । অপরদিকে কুরআনের অনুসরণ ও বাস্তবায়নের পথ পরিত্যাগ করাই হলো তাদের ধ্বংস ও অধ:পতনের উনুক্ত গহবর । 8. মানার কিতাব বুঝার কিতাব আল কুরআন আল্লাহ যখনই কোনো নবীর মাধ্যমে কোনো জাতির কাছে কিতাব নাযিল করেছেন, তা করেছেন অনুসরণ, অনুকরণ করার জন্যে এবং সে কিতাব অনুযায়ী জীবন যাপন করার জন্যে । তিনি এই একই উদ্দেশ্যে মুহাম্মদ সা.-এর মাধ্যমে মানুষের জন্যে কুরআন নাযিল করেছেন। একথা তিনি কুরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন : www.pathagar.com
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।