কুরআন বোঝার পথ ও পাথেয়
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

9 মুক্তির মনুমেন্ট আল কুরআন ১. আল কুরআন আল্লাহর অণির্বান আলো যাপনের বিধান । আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা জিবরিল আমীনের মাধ্যমে মুহাম্মদ রসূলুল্লাহ সা.-এর নিকট এই মহাগ্রন্থ অবতীর্ণ করেন। এটি অক্ষরে অক্ষরে আল্লাহর বাণী । এতে কোনো প্রকার শোবা-সন্দেহ নেই । এর প্রতিটি কথা, প্রতিটি বাণী, প্রতিটি বক্তব্য, প্রতিটি তথ্য, প্রতিটি তত্ত্ব, প্রতিটি সংবাদ, প্রতিটি খবর, প্রতিটি ভবিষ্যত বাণী এবং এতে বর্ণিত প্রতিটি ঘটনা অকাট্য সত্য । আল কুরআন আল্লাহর বাণী হবার ব্যাপারে এঁতিহাসিকভাবেও কোনো প্রকার সন্দেহ-সংশয় নেই । গত দেড় হাজার বছরে কেউ আল কুরআনকে চ্যালেঞ্জ করতে পারেনি। যে-ই এসেছে চ্যালেঞ্জ করেছে, সে-ই হয়েছে কূপোকাত ৷ আল কুরআন মানব জাতির প্রতি বিশ্ব-সৃষ্টা মহান আল্লাহ তায়ালার এক অসীম ও অফুরন্ত অনুগ্রহ । এ কুরআন গোটা মানব জাতির জন্যে আল্লাহর দেয়া নির্ভুল পথ-নির্দেশ ও শাশ্বত জীবন-বিধান। এই মহাগ্রন্থের মূল বিষয়বস্তু ‘মানুষ’ । কিসে মানুষের ভালো আর কিসে মানুষের মন্দ? কোন্টি মানুষের কল্যাণের পথ আর কোনটি অকল্যাণের? কিসে মানুষের লাভ আর কিসে তার ক্ষতি? কোন্টি মানুষের ধ্বংসের পথ আর কোন্টি মুক্তির? কোন্টি শাস্তির পথ আর কোন্টি পুরস্কারের? কোন্টি মানুষের সৃষ্টা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের পথ আর কোন্টি তার অসন্তুষ্টির? -কুরআনের সব কথা আলোচিত হয়েছে এই লক্ষ্য বিষয়কে কেন্দ্র করেই । মানুষকে আল্লাহর ইচ্ছা-অনিচ্ছা, সন্তুষ্টি-অসসন্তূষ্টি এবং তার বিধান ও হুকুম জানাবার জন্যে তিনি এক সুন্দর ও অনুপম নিয়ম প্রবর্তন করেন। সেই মানব সৃষ্টির প্রথম থেকে তিনি মানুষের মধ্য থেকেই কিছু লোককে নবী রসূল নিযুক্ত করেন। এই নবী রসূলদের মাধ্যমে তিনি মানুষকে তার সন্তুষ্টি ও অসসত্তুষ্টির পথ ও তার হুকুম বিধান জানিয়ে দিতে থাকেন । মুহাম্মদ সা. আল্লাহর সর্বশেষ নবী । তার পরে আল্লাহ পৃথিবীতে আর কোনো নবী পাঠাবেন না । মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্যে আল্লাহ তীর প্রতি আল কুরআন নাযিল করেছেন। কুরআন আল্লাহ্‌ www.pathagar.com

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।