কুরআন বোঝার পথ ও পাথেয়
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

আল কুরআন : জীবন্ত মু'জিযা ১৯. ২০. সকল ভবিষ্যত বাণী সত্য প্রমাণিত : যেমন নবীকে মঙ্কায় ফিরিয়ে নেয়ার ঘোষণা (সূরা কাসাস : ৮৫), মক্কা বিজয় (সূরা আল ফাতহ : ১)। ২১. তাৎপর্য সমূহ উন্মোচিত হয়ে চলেছে : জ্ঞান গবেষণার ক্রমোন্নৃতি এবং ভবিষ্যতের আগমন ক্রমেই উজ্জ্বল থেকে উজ্জ্বলতর ভাবে প্রকাশ করে চলেছে কুরআনের বক্তব্য ও তত্ত্ব সমূহের তাৎপর্য । ২২. সষ্টা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেশ : তীর এককত্ব, অনন্যতা ও সঠিক মর্যাদা প্রকাশ করা হয়েছে। এ যেনো একেবারে প্রত্যক্ষ জ্ঞান । ২৩. মানব জীবনের সূচনা ও ধারাবাহিকতা এবং সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে চিরন্তন ও অনাবিল গাইড লাইন । ২৪. জগত ও জীবন সম্পৰ্কে নিখুঁত ও বাস্তব দৃষ্টিভঙ্গি উপস্থাপন । ২৫. মানব সৃষ্টির সূচনা এবং মানব জাতির বংশগত এক্যের তথ্য প্রকাশ । ৭. কুরআন এক শাশ্বত ও জীবন্ত মু'জিযা আল কুরআন সর্বজয়ী সাবলীল বচনের অবিরল বন্ধনে, নিরেট সত্যের অবগুষ্ঠন উন্মোচনে, ভাব ব্যঞ্জনার অদম্য সম্মোহনে, অনাবিল সুরের অনুপম আবেশে অনির্বাণ । আল কুরআন শাশ্বত জীবন পদ্ধতির জৌতির্ময় প্রকাশে, ভাব অনুভবের অপূর্ব প্রতিফলনে, বক্তব্যের যৌক্তিকতায়, বিবেকের অভ্যর্থনায় প্রশান্তিময় । ভাষা ও বাকরীতির অনন্য উচ্চতায়, ভাব ও বাস্তবতার নিখুঁত বাঁধনে, বিষয়বস্তু ও ভাষণের অটুট সাদৃশ্যে কুরআন এক চিরন্তন বিস্ময় । সত্যের অনাবিল আলোকচ্ছটার অনুপম সন্মোহনে আল কুরআন হৃদয়াবেগ সৃষ্টিতে বহমান নদীর অবিরল ধারা । আল কুরআন আহত হৃদয়ের সাস্ববনা আর ব্যাহত পথের নির্দেশনা । আল কুরআন সুস্থ বিবেকের প্রশান্তি এবং বক্র মানুষের মর্মজ্বালা ৷ কুরআনকে ভ্রান্ত বলার এবং ব্যর্থ করার সাধ্য কারো নেই । কুরআনকে নি:শেষ করার প্রসেস মানুষের আয়ত্বে নেই । কুরআন সর্বজয়ী সর্বজ্ঞানী সর্বসৃষ্টা মহান আল্লাহ্র বাণী । কুরআনের বাণী ও ভাষ্য চিরন্তন, চির শাশ্বত ও চিরঞ্জীব । বিশ্ববাসীর কাছে কুরআন এক জীবস্ত মু'জিযা ৷ মানব সমাজের সাফল্য কিংবা ব্যর্থতা শুধুমাত্র আল কুরআনের অনুবর্তন কিংবা প্রত্যাখ্যানের মধ্যেই নিহিত । www.pathagar.com

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।