কুরআন বোঝার পথ ও পাথেয়
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

১৮ কুরআন বুঝার পথ ও পাথেয় প্রতি ঈমান এনেছে এবং এটিকে জীবন যাপনের গাইড বুক হিসেবে গ্রহণ করেছে। ০৮. কুরআন কাপিয়ে দেয় পাষাণের হৃদয় : আরব কি অনারব, যে-ই মনোযোগ হোক তার, কুরআন কাপিয়ে তোলে তার সত্তাকে ৷ তারপর বিগলিত করে দেয় তার হৃদয় মন। উমর থেকে নিয়ে আহমদ দীদাত এবং হাজারো আধুনিক মানুষ পর্যন্ত ১৪শ বছরের ইতিহাস এর সাক্ষী । ০৯. কুরআন শত্রুকে আপন করে দেয় : আল্লাহর রসূলের যারা ছিলো জানের শত্রু, কুরআন শুনে কিংবা কুরআন পড়ে তারা হয়ে যায় তার প্রাণের বন্ধু । উমর, আমর, আকরামা এবং খালিদের (রাদিয়াল্লাহু আনহুম) ইতিহাস তো আর ইতিহাস থেকে মুছে যায়নি । আজো অব্যাহত রয়েছে সেই ধারা । থাকবে চিরকাল । এ এক মহাবিশ্বয় । ১০. ভাষাবিশারদ মহা পন্ডিতরা সব কুপোকাত : যারা ধারণা করেছিল, কিংবা শত্রুতার বশে বা বিদ্বেষ বশে বলেছিল, কুরআন সৃষ্টার বাণী নয়। এগুলো কোনো কবির শিখিয়ে দেয়া বুলি, কিংবা জিনেরা শিখিয়ে দেয়, কিংবা কোনো ভাষাবিশারদ রাতে এসে মুখস্ত করিয়ে দেয়, কিংবা সবই ম্যাজিক, কিংবা অতীতের কাহিনী মাত্র; কুরআন তাদেরকে অনুরূপ একটি কুরআন, কিংবা অন্তত একটি সূরা তৈরি করার চ্যালেঞ্জ প্রদান করে। এ চ্যালেঞ্জের সামনে সবাই জানে আরবি ভাষার রথি মহারথি কবি পন্ডিতরা সবাই কুপোকাত । ১১. ভাষার মাধুর্য আর সুরের সম্মোহন অবিরাম নিশিদিন। ১২. প্রতিনিয়ত পঠন, পাঠন, লিখন, শিখন, বিশ্বময় । শিশু কিশোর, যুবক বৃদ্ধ, নারী পুরুষ সকলে সব সময় । ১৩. প্রতিনিয়ত হিফয এবং প্রতি যুগে লাখো লাখো হাফেযে কুরআন। ১৪. প্রতিদিন সালাতে পাঠ করে শত কোটি মানুষ । ১৫. দিবানিশি দরস, তফসির, গবেষণার ধারা চলছে অবিরাম । ১৬. সম্পূর্ণ অবিকৃত : যেমন নাযিল হয়েছে, তেমনই আছে। ১৭. সংস্কার ও সম্পাদনা মুক্ত । এ কাজের কোনো প্রয়োজন পড়েনি, পড়বেওনা । ১৮. কোনো প্রকার বিরোধপূর্ণ বক্তব্য নেই : সবই পরিপূরক । ১৯. সকল তত্ত্ব ও তথ্য সত্য প্রমাণিত : যেমন সব কিছুর জোড়ায় জোড়ায় সৃষ্টি (সূরা জারিয়াত : ৪৯) মাতৃগর্ভে সন্তানের ক্রমবিকাশ প্রক্রিয়া (সূরা মু’মিনুন ১২-১৪) এবং আরো অনেক বিষয় ৷ www.pathagar.com

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।