আল কুরআন : জীবন্ত মু'জিযা ১৭ অর্থ চিহ্ন বা নিদর্শন । আল্লাহ তায়ালা নিজেই কুরআন মজিদের একটি নাম নির্ধারণ করেছেন আয়াতুল্লাহ (4 41) অর্থাৎ আল্লাহর নিদর্শন । আবার কুরআনের প্রতিটি বাক্যকেও পৃথক পৃথক ভাবে আয়াত (নিদর্শন) বলা হয়। এর অর্থ সামগ্রিকভাবে গোটা কুরআন এবং পৃথকভাবে এর প্রতিটি বাক্য একেকটি মু’জিযা ৷ ৬. আল কুরআনের জীবস্ত ও বিস্ময়কর মুজিযা সমূহ ০১. অদৃশ্য স্রষ্টার দৃশ্য বাণী : মানুষ তার সৃষ্টাকে দেখেনা, তিনি অদৃশ্য । কিন্তু আমরা তার বাণী পড়ি, দেখি, শুনি, পড়ে আন্দোলিত হই । কুরআন অনুভব ও বিশ্বাসে আমাদেরকে সৃষ্টার সান্নিধ্যে পৌঁছে দেয় । আমরা কথা বলি আমাদের প্রিয় প্রভুর সাথে কুরআনের ভাষায় । ০২. কুরআন বার্তা প্রেরণ এবং গ্রহণের বিস্ময় message sending and receiving miracle : আরেক অনন্য মুজিযা হলো, সীমাহীন দূরত্ব থেকে বার্তা প্রেরণ ও গ্রহণ কৌশল । অথচ রসূলের কাছে তখন কোনো যন্ত্র ছিলোনা । ০৩. নিরক্ষর ব্যক্তির হৃদয়ে মহাজ্ঞান ভান্ডার : মানুষ বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। তাই তারা এটার মানবীয় ব্যাখ্যা দিতে চেষ্টা করে কবিতা, ম্যাজিক, জ্যোতির্বিদ্যা, জিনে ধরা, পাগলের বার্তা ইত্যাদি আখ্যা দিয়ে । কিন্তু নিজেদের এসব মন্তব্যের উপর নিজেরাও স্থির থাকতে পারেনা। 08. বিশ্ময়করভাবে ২৩ বছরের বিচ্ছিন্ন বার্তা সমূহ স্মৃতিতে অবিচ্ছিন্ন ধারণ । ০৫. অফুরন্ত জ্ঞান ভান্ডার : কুরআন মজিদ জ্ঞানের এক অফুরন্ত ফন্নুধারা যা কখনো ফুরায় না। এর জ্ঞানভান্ডার অতীতের গর্ভে বিলীন হয়না এবং ভবিষ্যতের আগমনে অকেজো হয়না । সূর্যালোকের মতো প্রতিদিনই ঘটে এর জ্ঞানের নবোদয়। ০৬. সত্য অণির্বান : একদিকে অবতীর্ণের সূচনা থেকে কুরআনের সত্যতা ছিলো অনাবিল স্বচ্ছ । অপরদিকে মানব জ্ঞানের পরিধি যতোই বাড়ছে, ততোই প্রকাশিত ও বিকশিত হচ্ছে আল কুরআনের বিস্ময় ও সত্যতা । ০৭. সাৰ্বজনীনতা : আল কুরআনের আরেক বিস্ময় হলো এর সার্বজনীনতা । কুরআন বলছে তাকে অবতীর্ণ করা হয়েছে সমগ্র মানবজাতির জন্যে (সূরা ২:১৮৫, ১৪:০১) ৷ বিগত দেড় হাজার বছরের ইতিহাস সাক্ষী বিশ্বের সর্বগোত্র, সর্বজাতি, সর্বধর্ম, সর্বভাষা, সর্ববর্ণ এবং সর্বশ্রেণীর নারী কিংবা নর যে-ই কুরআন শুনেছে, পাঠ করেছে এবং হৃদয়ঙ্গম করেছে, সে-ই কুরআনকে হৃদয় দিয়েছে, এর www.pathagar.com
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।