আল কুরআন : জীবন্ত মু'জিযা ১৫ দিয়েছিলেন উটনির মু'জিযা ৷“ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক অলৌকিক ঘটনাবলী সংঘটিত করা এবং গায়েব-এর সংবাদ বলে দেয়ার মু'জিযা প্রদান করেছিলেন। ভূমিষ্ট হবার সাথে সাথে তিনি ইসরায়েলীদের নিকট নিজের নবুয়্যতের ঘোষণা প্রদান করেন।8 তার মু'জিযা সমূহের বিষয়ে কুরআন মজিদে বলা হয়েছে: SET CASES 5 os CFV DD bey dt py h LG s EG CLL UY C5255 Cy CEG CAE, ed py অর্থ : (ঈসা ইসরায়েলীদের বলেছিল:) আমি তোমাদের প্রভুর নিকট থেকে তোমাদের জন্যে আয়াত (মু'জিযা) নিয়ে এসেছি : আমি কাদামাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করে তাতে ফু দেবো । ফলে আল্লাহর হুকুমে তা (জীবন্ত) পাখি হয়ে যাবে। আমি জন্মান্ধ এবং কুষ্ঠ রোগীকে নিরাময় করে দেবো এবং মৃতকে জীবিত করবো আল্লাহর হুকুমে । আর তোমরা ঘরে যা খাও এবং যা সঞ্চয় করো সে বিষয়ে তোমাদের খবর দেবো । (সুরা ৩ আলে ইমরান : আয়াত ৪৯) 8. আল কুরআন : মুহাম্মদ রসূলুল্লাহ্র সা. মু’জিযা মুহাম্মদ রসূলুল্লাহ সা.-কে ইন্দ্রীয় মু’জিযার পরিবর্তে জ্ঞানগত মু’জিযা প্রদান করা হয়েছে। তাহলো আল কুরআন । আল কুরআনের মু'জিযা হবার অর্থ- এ কিতাব অক্ষরে অক্ষরে আল্লাহর বাণী । কোনো মানুষের পক্ষে অনুরূপ কোনো গ্রন্থ রচনা করা, এমনকি এটির একটি ছোট অধ্যায়ের (সূরার) মতো কোনো অধ্যায় (সূরা) রচনা করাও একেবারেই অসম্ভব । এ ক্ষেত্রে কুরআনের মোকাবেলায় মানুষ সম্পূর্ণ অসহায় এবং কুরআনের প্রতিপক্ষ হতে মানুষ সম্পূর্ণ ব্যর্থ । বিরুদ্ধবাদীরা মুহাম্মদ সা.-এর নিকট তার নবুয়্যতের পক্ষে মু'জিযা দাবি করতো । রসূল সা. নিজেও ভাবতেন, ওদের দাবি অনুযায়ী কোনো মু'জিযা দেখিয়ে দিলে হয়তো লেঠা চুকে যাবে, তারা আমার নবুয়্যত মেনে নেবে। কিন্তু অতীতে কোনো নবীর বেলায় এমনটি হয়নি। তাদেরকে মু’জিযা দেয়া হয়েছিল, তারা তা জনসমক্ষে প্রদর্শন করেছেন। কিন্তু তারপরও বিরোধিতাকারীরা ঈমান আনেনি । iy Le 5 2 ৩. সূরা ১১ হুদ : আয়াত ৬৪ । | 8. দৃষ্টব্য : সূরা ১৯ মরিয়ম : আয়াত ২৭-৩৫ ৷ www.pathagar.com
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।