১৪ কুরআন বুঝার পথ ও পাথেয় ২. মু'জিযার উদ্দেশ্য কী? নবী রসূলগণকে প্রদত্ত আয়াত বা মু'জিযার উদ্দেশ্য ও লক্ষ্য হলো, নবী রসূলগণ যে আল্লাহ কর্তৃক মনোনীত, সে বিষয়ে অবিশ্বাসীদের আশ্বস্ত করা এবং তারা যেনো ঈমান আনার মাধ্যমে আল্লাহ প্রদত্ত হিদায়াতের অনুসারী হয় সে চেষ্টা করা। মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বলেছিলেন : OU El gr sl Ll SL) ie BY SLL YS অর্থ : (মূসা এবং হারুণ ফেরাউনকে আরো বলেছিল) আমরা তোমার প্রভুর পক্ষ থেকে আয়াত (মু’জিযা) নিয়ে এসেছি, সুতরাং হিদায়াতের অনুসারীই শান্তি লাভ করবে (সূরা ২০ তোয়াহা : আয়াত ৪৭) রসূলগণ অবিশ্বাসীদের দাবির প্রেক্ষিতে আল্লাহর নিকট মু'জিযার প্রার্থনা করেছেন। কিন্তু মু’জিযা প্রদর্শনের পর তারা ঈমান আনতে অস্বীকার করে এবং মু'জিযাকে ম্যাজিক বলে আখ্যায়িত করে। রসূলগণ আশা করতেন, হয়তো তাদের দাবি অনুযায়ী মু'জিযা প্রদর্শন করলে তারা ঈমান আনবে, তাই তারা আল্লাহর কাছে মু'জিযার প্রার্থনা করতেন । আল্লাহ তায়ালা নবীগণের সান্ত্বনার জন্যে মু'জিযা প্রদান করতেন, তবে বলে দিতেন : cs SFY BUS 17 ols অর্থ : তারা সব আয়াত (মু'জিযা) দেখলেও তাতে ঈমান আনবেনা । (সূরা ৭ আ'রাফ : আয়াত ১৪৬) ৩. মু’জিযার প্রকারভেদ নবী রসূলগণকে প্রদত্ত আয়াত বা মু'জিযা প্রধানত তিন প্রকার । সেগুলো হলো : ১. কোনো অলৌকিক ঘটনা সংঘটিত করা, ২. গায়েব-এর সংবাদ বলা এবং ৩. আল্লাহর বাণী ৷ অতীতের রসূলগণকে আল্লাহ পাক অলৌকিক ঘটনা সংঘটিত করার মু’জিযা বেশি বেশি প্রদান করেন। তিনি মূসা আলাইহিস সালামকে নয়টি সুস্পষ্ট মু'জিযা প্রদান করেন।* এর মধ্যে ছিলো লাঠির মু’জিযা, বগলে হাত ঢুকিয়ে জ্যোতির্ময় হাত বের করা, রক্ত বর্ষণ, ব্যাঙের উৎপাত ইত্যাদি । সালেহ আলাইহিস সালামকে ২. সূরা ১৭ ইসরা : আয়াত ১০১; সূরা ৭ আরাফ : আয়াত ১৩৩ । www.pathagar.com
— صفحة ١٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.