কুরআন বোঝার পথ ও পাথেয়
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

আল কুরআন : এক জীবন্ত মু’জিযা’ ১. মু’জিযা কী? যু'জিযা (3১) আরবি শব্দ । এটি এসেছে ১৯ (ইজ্য্‌) এবং ১! (ইজায) শব্দদ্বয় থেকে । ইজ্য্‌ এবং ইজায মানে- অক্ষমতা, দুর্বলতা, অসহায়ত্ব; অলৌকিক এবং বিস্ময়কর কোনো কিছু । সুতরাং মু'জিযা মানে- এমন অলৌকিক ও বিস্ময়কর জিনিস, যার মতো করতে বা তৈরি করতে বা সৃষ্টি করতে বা ঘটাতে মানুষ সম্পূর্ণ অক্ষম এবং সম্পূর্ণ অসহায় । মু’জিযা হলো আল্লাহর নির্দেশক্রমে নবী রসূলগণের এমন কোনো ঘটনা সংঘটিত করা, বা এমন কোনো জিনিস উপস্থাপন করা, বা কোনো অদৃশ্য কিংবা ভবিষ্যত ঘটনা বলে দেয়া, যা বিস্ময়কর এবং সম্পূর্ণ অলৌকিক; যা নবী রসূলগণ ছাড়া সাধারণ মানুষের পক্ষে সংঘটিত করা, উপস্থাপন করা, বা বলে দেয়া অসম্ভব । এ ধরনের অলৌকিকত্ব চ্যালেঞ্জ করতে মানুষ সম্পূর্ণ অসহায় ও ব্যর্থ পারিভাষিক দিক থেকে মু'জিযা শব্দটি শুধুমাত্র আস্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম এবং তাদের প্রতি অবতীর্ণ কিতাবের সাথে সম্পর্কিত, বিশেষভাবে আখেরি নবী মুহাম্মদ রসূলুল্লাহ সা. এবং তার প্রতি অবতীর্ণ আল্লাহর কিতাব আল কুরআনের সাথে সম্পর্কিত । নবী রসূলগণের মু'জিযাকে কুরআন মজিদে আয়াত (5১| বহুবচনে |) বলা হয়েছে। আয়াত মানে নিদর্শন (558) । নবীগণ ছাড়া সমস্ত মানুষই মু’জিযা ঘটাতে অক্ষম এবং নবীগণের মু’জিযার সামনে মানুষ সম্পূর্ণ অসহায় । আর নবী রসূলগণও মু'জিযা আল্লাহর পক্ষ থেকে লাভ করে থাকেন। তারা ইচ্ছা করলেই নিজেদের পক্ষ থেকে মু’জিযা সংঘটিত উরতেখ দেন গা et db Yb I ul Jl ok C3 অর্থ : আল্লাহর অনুমতি ছাড়া আয়াত (মু’জিযা) উপস্থাপন করা কোনো রসূলের কাজ নয়। (সূরা ১৩ আর রা'দ : আয়াত ৩৮) ১. এটি ১৭ জুলাই ২০০৯ তারিখে রাজধানীর বিয়াম অডিটরিয়ামে বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটি আয়োজিত মাসিক টট্‌ (101) ক্লাসের ২৫তম অধিবেশনে প্রদত্ত লেখকের বক্তব্য । www.pathagar.com

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।