১২ কুরআন বুঝার পথ ও পাথেয় 2৪. ১৫. ১৬. এসবই আপনাকে ধৈর্যের সাথে সইয়ে যেতে হবে। এ অবস্থায় আপনি কুরআন পড়তে থাকুন এসময় আপনার করণীয় কী- কুরআন আপনাকে অবিরামভাবে তা বলে যেতে থাকবে । এ অবস্থায় আপনি দেখতে পাবেন কুরআন আপনার হৃদয়ের সাথে একাকার হয়ে যাবে। বাধা ও অত্যাচার নির্যাতনের মোকাবেলা করুন : আপনি যখন উপহাস, অপবাদ ও গালি উপেক্ষা করে কুরআনের পথে এগিয়ে যেতে থাকবেন, তখন সমাজের ভিন্ন স্রোতের লোকেরা আপনাকে বাধা দেবে, কেউ আপনার কলার টেনে ধরবে, কেউ আপনাকে চিল ছুড়বে, আপনাকে কারাগারে নিক্ষেপ করা হবে, কেউ অন্ত্রাঘাত করবে, আপনাকে জখম করা হবে, এমন কি হত্যাও করা হতে পারে। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে, আপনাকে উৎখাত করার চেষ্টা করা হবে। কুরআনের কাজে এগিয়ে চললে এ সবই হতে পারে। আপনি এসবের মোকাবেলা করুন উত্তম পন্থায়, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে । আপনি কিভাবে এ আপনার চোখের সামনে । কুরআনের পরামর্শ মতো আপনি এগিয়ে চলুন । দেখবেন, কুরআনের উপলব্ধি আপনার জীবন প্রবাহের সাথে একাকার হয়ে গেছে। কুরআন আপনাকে বানিয়ে দেবে এক অসীম সাহসী দুর্জয়ী বীর ৷ কুরআনের পথে চলুন কুরআনের পথিকদের সাথে : যারা কুরআন পড়ে, কুরআন বুঝে, কুরআন বুঝায়, কুরআনের অনুসরণ করে, কুরআনের পথে চলে, কুরআনের দাওয়াত দেয়, আপনি তাদের সাথি হয়ে যান, দেখবেন আপনার সাথিরা কুরআনের পথে আপনাকে এগিয়ে নেবে পদে পদে। কুরআনকে জীবনের গাইডবুক হিসেবে গ্রহণ করুন : কুরআন পরিপূর্ণ জীবন ব্যবস্থা । কুরআনকে আপনার জীবন যাপনের ‘গাইড বুক’ হিসেবে গ্রহণ করুন। কুরআন জীবন যাপনের ‘মাস্টার কী’ (সas5ter Key) । আপনার মুক্তি ও সাফল্যের সব পথের তালা খুলে দেবে এই কুরআন । তাই নিয়মিত বুঝে বুঝে কুরআন পড়ুন ৷ কুরআন আপনার জন্যে সমস্ত কল্যাণের পথ খুলে দেবে। তখন দেখবেন আপনার সমস্ত চিন্তা চেতনা, ধ্যান ধারণা, জীবনের সকল চাওয়া পাওয়া কুরআনের সাথে একাকার হয়ে যাবে। www.pathagar.com
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।