কুরআন বুঝার সহজ ও সঠিক উপায় ১১ ৭. হাদিস পড়ুন : হাদিস কুরআনেরই ব্যাখ্যা । রসূলুল্লাহ সা. কুরআনে যে শিক্ষা ও ব্যাখ্যা প্রদান করেছেন, যে পদ্ধতিতে কুরআনের অনুসরণ ও বাস্তবায়ন করেছেন, কুরআনের অনুসারী এবং কুরআনের বিরোধীদের সাথে যে যে আচরণ করেছেন- সেগুলোরই বাস্তব বিবরণ হলো হাদিস । হাদিস পাঠ করলে কুরআন বুঝার পথে এগিয়ে যাওয়া সহজ হবে। ৮. শানে নুযুল বা প্রেক্ষাপট জানুন : কুরআনের কোন্ অংশ, কোন্ হুকুম এবং কোন্ বিধান কোন্ প্রেক্ষাপটে নাযিল হয়েছে- তা জানুন । এভাবে কুরআনি বিধানের উদ্দেশ্য অনুধাবন সহজ হবে। ৯. আমল ও অনুসরণ করুন : কুরআন বুঝার মোক্ষম উপায় হলো, কুরআনের উপর আমল করা, কুরআনের অনুসরণ করা, কুরআনের ভিত্তিতে জীবন যাপন করা । মনে রাখবেন যারা কুরআনের অর্থ বুঝে, কিন্তু মেনে চলেনা তারা মূলত কুরআন বুঝেনি। কুরআন তাদের হৃদয়ে প্রবেশ করেনি । ১০. শিক্ষা দিন : আপনি কুরআনের যতোট্ুকু বুঝেছেন, তা অন্যদের শিক্ষা দিন। চাইতে অনেক অনেক বেশি । কারণ শিক্ষাদানের জন্যে নিজেকে শিখতে হয়, মনোযোগ আরোপ করতে হয় এবং ছাত্রদের প্রশ্নের উত্তর দেয়ার জন্যে প্রস্তুতি নিতে হয়। এটা কুরআন বুঝার অতি উত্তম পদ্ধতি । ১১. কুরআনের দাওয়াত দিন : মানুষকে কুরআনের দিকে ডাকুন। কুরআনের উপদেশ, আদেশ ও বিধানের দিকে মানুষকে ডাকুন। মানুষকে কুরআন বুঝার দাওয়াত দিন, কুরআন পড়ার দাওয়াত দিন, কুরআন মানার দাওয়াত দিন। একাজ আপনার কুরআন বুঝার কাজকে তড়িৎগতি দান করবে। ১২. আংশিক নয়, সম কুরআন অধ্যয়ন করুন : বেছে বেছে কুরআনের কিছু কিছু অংশ অধ্যয়ন করা, কিছু কিছু অংশের দাওয়াত দেয়া, কিংবা কিছু কিছু অংশের দারস দেয়ার জন্যে কুরআনের দু'চারটে খণ্তাংশের প্রস্তুতি নিয়ে সারা জীবন কাটিয়ে দেয়া দ্বারা কুরআন বুঝা সম্ভব নয় । আপনাকে গোটা কুরআন অধ্যয়ন করতে হবে। গোটা কুরআন একটি একক বিষয়বস্তু সম্বলিত গ্রন্থ । গোটা কুরআন আপনার দৃষ্টিতে রাখুন। এটাই কুরআন বুঝার সঠিক পথ । ১৩. উপহাস অপবাদ ও গালি সইয়ে চলুন : আপনি যখনই কুরআনের অনুসরণ করবেন এবং কুরআনের দাওয়াত দেয়া শুরু করবেন, তখনই আপনাকে শুনতে হবে তিরস্কার, উপহাস আর অপবাদ । আপনাকে গালি দেয়া হবে। - www.pathagar.com
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।