কুরআন বোঝার পথ ও পাথেয়
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

১১০ কুরআন বুঝার পথ ও পাথেয় সুতরাং যথাযথভাবে কুরআন বুঝার জন্যে একটি একক গ্রন্থ হিসেবে কুরআন অধ্যয়ন করুন । কুরআন অধ্যয়নের সঠিক পদ্ধতি সম্পর্কে খ্যাতনামা তফসির তাফহীমুল কুরআনের ভূমিকায় বলা হয়েছে : “যে ব্যক্তি কুরআন সম্পর্কে ভাসাভাসা জ্ঞান লাভ করতে চান তার জন্যে সম্ভবত কুরআন একবার পড়ে নেয়াই যথেষ্ট । কিন্তু যিনি কুরআনের অর্থের গভীরে নামতে চান তার জন্যে তো দু'বার পড়ে নেয়াও যথেষ্ট হতে পারে না। অবশ্যি তাকে বার বার কুরআন পড়তে হবে প্রতি বার একটি নতুন ভংগিমায় পড়তে হবে। একজন ছাত্রের মতো কলম ও নোটবই সাথে নিয়ে বসতে হবে । জায়গা মতো প্রয়োজনীয় বিষয় নোট করতে হবে। এভাবে যারা কুরআন পড়তে প্রস্তুত হবেন, কুরআন যে চিন্তা ও জীবন পদ্ধতি উপস্থাপন করতে চায় তার সামগ্রিক ব্যবস্থাপনাটা যেনো তাদের সামনে ভেসে ওঠে, কেবলমাত্র এ উদ্দেশ্যেই তাদের অন্ততপক্ষে দু'বার এ কিতাবটি পড়তে হবে। এ প্রাথমিক অধ্যয়নের সময় তাদের কুরআনের সমগ্র বিষয়বস্তুর উপর ব্যাপকভিত্তিক জ্ঞান লাভ করার চেষ্টা করতে হবে । তাদের দেখতে হবে, এ কিতাবটি কোন্‌ কোন্‌ মৌলিক চিন্তা পেশ করে এবং সে চিন্তাধারার উপর কিভাবে জীবন ব্যবস্থার অট্টালিকার ভিত্‌ গড়ে তোলে? এ সময় কোনো জায়গায় তার মনে যদি কোনো প্রশ্ন জাগে বা কোনো খট্‌কা লাগে, তাহলে তখনি সেখানেই সে সম্পর্কে কোনো সিদ্ধান্ত না নিয়ে বরং সেটি নোট করে নিতে হবে এবং ধৈর্য সহকারে সামনের দিকে অধ্যয়ন জারি রাখতে হবে। সামনের দিকে কোথাও না কোথাও তিনি এর জবাব পেয়ে যাবেন, এরি সম্ভাবনা বেশি । জবাব পেয়ে গেলে নিজের প্রশ্নের পাশাপাশি সেটি নোট করে নেবেন কিন্তু প্রথম অধ্যয়নের পর নিজের কোনো প্রশ্নের জবাব না পেলে ধৈর্য সহকারে দ্বিতীয় বার অধ্যয়ন করতে হবে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, দ্বিতীয়বার গভীর মনোযোগ সহকারে অধ্যয়ন করার পর কালেভদ্রে কোনো প্রশ্রের জবাব অনুদঘাটিত থেকে গেছে। এভাবে কুরআন সম্পর্কে একটি ব্যাপক দৃষ্টিভংগি লাভ করার পর এর বিস্তারিত অধ্যয়ন শুরু করতে হবে। এ প্রসংগে পাঠককে অবশ্যি কুরআনের শিক্ষার এক একটি দিক পূর্ণরূপে অনুধাবন করার পর নোট করে নিতে হবে। যেমন মানবতার জন্যে কোন্‌ ধরনের আদর্শকে কুরআন পছন্দনীয় গণ্য করছে, অথবা মানবতার জন্যে কোন্‌ ধরনের আদর্শ তার কাছে গৃণার্হ ও প্রত্যাখ্যাত -একথা তাকে বুঝার চেষ্টা করতে হবে। www.pathagar.com

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।