কুরআন বোঝার পথ ও পাথেয়
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন বুঝার পথ ও পাথেয়-৮ ১০৯ ০8. যেসব সংগঠন সংস্থা ইসলামি আন্দোলনের কাজ করছেন, সমাজে ইসলাম প্রবর্তনের চেষ্টা সাধনা চালিয়ে যাচ্ছেন, কুরআন জানা-বুঝার ক্ষেত্রে তাদের ঘাটতিও নগণ্য নয় । তাদের জনশক্তির জন্যে তৈরি করা সিলেবাসেরও পূর্ণাংগতা নেই। একটি বিশ্বয়কর ব্যাপার হলো, আমরা শিক্ষিত লোকেরা, খাস্‌ করে আধুনিক শিক্ষিত লোকেরা যখনই কোনো বই পড়ি, সেটা হক আদায় করেই পড়ার চেষ্টা করি। কোনো লেখকের কোনো বই যখন পড়ি, তখন তা আগাগোড়াই পড়ি । পুরোটা না পড়লে মন অতৃপ্ত থেকে যায় । কিন্তু কুরআনের ব্যাপারটা আমরা সেভাবে নিইনা । সওয়াবের জন্যে, ফায়দা হাসিলের জন্যে, বিপদ দূর করার জন্যে, দরস দেয়ার জন্যে, শিক্ষাদানের জন্যে অংশ বিশেষ পড়ি । এভাবে পড়লে কুরআনের হক আদায় হয়না এবং এভাবে কুরআন বুঝাও সম্ভব নয়। কুরআনের পূর্ণাংগ চেতনা ধারণা করাও এভাবে সম্ভব নয়। কুরআনের বৈশিষ্ট্য ও কার্যকারিতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তায়ালা সর্বত্রই ‘আল কিতাব’ এবং ‘আল কুরআন’ শব্দ ব্যবহার করেছেন। এর দ্বারা আংশিক নয়, পূর্ণাংগ কুরআনের কথাই তিনি বলেছেন। যেমন : নিশ্চয়ই আল কুরআন পথ দেখায় সবচাইতে সঠিক। (আল কুরআন ১৭:০৯) রমযান মাস । এ মাসেই নাযিল করা জীবন যাপনের ব্যবস্থা হিসেবে । (আল কুরআন ২: ১৮৫) এটি আল কিতাব, এতে কোনো প্রকার সন্দেহ নেই, এটি সচেতন লোকদের পথ প্রদর্শক । (আল কুরআন ২:২) করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্যে । |- $5.0 uly Us GH, (আল কুরআন ৫৪:৪০) ইয়াসিন! শপথ বিজ্ঞানময় আল কুরআনের ।(আল কুরআন ৩৬:১-২) www.pathagar.com

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।