১০ কুরআন বুঝার পথ ও পাথেয় আমার পথ দেখাবো- আমার পথে পরিচালিত করবো । আর অবশ্যি আল্লাহ্ তাদের সাথে রয়েছেন, যারা ভালো কাজ করে । (সূরা ২৯ আনকাবুত : আয়াত ৬৯) যারা কুরআন বুঝতে চান তাদের জন্যে পরামর্শ যারা কুরআন বুঝতে চান, তারা মূলত বুঝের লোক (man ০f understanding) | তারা যে বুঝের লোক, তাদের কুরআন বুঝার সংকল্পটাই সেটার প্রমাণ । আল্লাহ্র কালাম মহাগ্রন্থ আল কুরআন বুঝার ক্ষেত্রে তাদের জন্যে আমাদের কয়েকটি পরামর্শ এখানে উপস্থাপন করছি । ১. আল কুরআনের সঠিক মর্যাদা উপলব্ধি করুন : আল কুরআন কার কিতাব? তিনি কেন এ মহাগ্রন্থ নাযিল করেছেন? এ গ্রন্থের আলোচ্য বিষয় কি? এর উদ্দেশ্য কি? এর চূড়ান্ত লক্ষ্য কি? এ মহাগ্রন্থ মানা এবং না মানার পরিণতি কি? এসব বিষয়ে সঠিক বুঝ ও স্পষ্ট ধারণা অর্জন করুন৷ ২. কুরআন বুঝার সংকল্প করুন : এ বিষয়ে আমরা আগেই উল্লেখ করেছি, আপনার সংকল্লই আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে। ৩. কুরআন ভালোভাবে পড়তে শিখুন : যে কোনো গ্রন্থের পাঠ শিখা তা বুঝার প্রথম পদক্ষেপ ৷ কুরআনের সঠিক ও সুললিত পাঠ আপনার হৃদয়কে কুরআন বুঝার জন্যে উর্বর করে তুলবে । 8. কুরআনের ভাষা শিখুন : কুরআনের ভাষা আরবি । বিশ্বের কোটি কোটি মানুষ আরবি ভাষায় কথা বলে বাংলা ভাষায় অগণিত আরবি শব্দ ব্যবহৃত হয়। আরবি ভাষা শিখা সহজ । আপনি আরবি শিখে নিন, কুরআন বুঝার দুয়ার আপনার জন্যে উনুক্ত হয়ে যাবে। ৫. উপযুক্ত শিক্ষকের কাছে শিখুন : শুধু কুরআনের ভাষা শিখলেই কুরআন বুঝা সম্ভব নয়, কুরআন সম্পর্কে সঠিক ও যথাযথ জ্ঞান এবং ধারণা রাখেন, এমন ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট থেকে কুরআন শিখুন । তবেই এগিয়ে যেতে পারবেন কুরআনের সঠিক মর্ম উপলব্ধির পথে । ৬. যার প্রতি কুরআন নাযিল হয়েছে তাকে জানুন : মুহাম্মদ রসূলুল্লাহ সা.-এর প্রতি কুরআন নাযিল হয়েছে। কখন কি অবস্থায় তার প্রতি কুরআন নাযিল হয়েছে। তিনি কিভাবে কুরআন শিক্ষা ও ব্যাখ্যা দিয়েছেন, সমাজে কিভাবে কুরআন প্রবর্তন করেছেন এবং কিভাবে কুরআনের ভিত্তিতে শ্রেষ্ঠ মানব সমাজ তৈরি করেছেন? এসব ইতিহাস জেনে নিন। www.pathagar.com
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।