C0) কুরআন বুঝার পথ ও পাথেয়-৮ আংশিক নয় সমগ্র কুরআন দৃষ্টিতে রাখুন একজন কুরআনের বাহক, কুরআনের কর্মী ও কুরআনওয়ালা ব্যক্তিকে- ২. মানুষকে কুরআন বুঝানোর জন্যে, শিখানোর জন্যে, জানানোর জন্যে, ৩. কুরআনের প্রশিক্ষণ, দরস ও তফসির প্রদানের জন্যে, 8. কুরআনের দাওয়াত ও তবলীগের জন্যে, কুরআনের প্রচার ও প্রসারের জন্যে, ৫. কুরআনের অনুসরণ ও অনুবর্তনের জন্যে, ৬. ব্যক্তিজীবন ও সমাজের সামগ্রিক ক্ষেত্রে কুরআন প্রবর্তন ও প্রচলনের কাজ ৭. মানব জীবনকে কুরআনের রঙে সাজিয়ে গুছিয়ে গড়ে তোলার জন্মে, ৮. আল্লাহর বাণী ও বিধানকে প্রকাশ, প্রতিষ্ঠা ও বিজয়ী করার কাজে আত্মনিয়োগ অবশ্যি সমগ্র কুরআন অধ্যয়ন করতে হবে, কুরআনের সামগ্রিক নলেজ আয়ত্ব করতে হবে। গোটা কুরআনকে সবসময় চোখের সামনে রাখতে হবে চিন্তা চেতনায় সবসময় সমগ্র কুরআনকে ধারণ করতে হবে। সাধারণত দেখা যায়, আমাদের দেশে কিছু ভুল চিন্তা, ভুল দৃষ্টিভংগি এবং ভুল কৰ্মপদ্ধতি এ ক্ষেত্রে চালু আছে। তাহলো সাধারণত- ০১. একদিকে কিছু লোক ফায়দা-ফযিলত হাসিলের জন্যে কুরআন মজিদের কিছু কিছু সূরা বা খণ্ডাংশ না বুঝে নিয়মিত পড়েন। অপরদিকে অন্যকিছু লোক দরস প্রদান করা বা মৌখিক তফসির করার জন্যে কুরআন মজিদের নিদিষ্ট কয়েকটি খণ্ডাংশ অধ্যয়ন করেন । এ প্রক্রিয়ায় সমগ্র কুরআন অধ্যয়ন করা এবং সমগ্র কুরআন বুঝে নেয়ার বিষয়টি তাদের কাছে গৌণ হয়ে থাকে! ০২. মাদ্রাসা এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সিলেবাসও তথৈবচ ৷ সেখানে সমগ্র কুরআন পড়ানো হয়না, পড়ানো হয় কিছু কিছু সূরা বা অংশ। ০৩. অল্প সংখ্যক ছাড়া সামগ্রিকভাবে উলামায়ে কিরামের অবস্থাও করূণ ৷ তারাও সমগ্র কুরআন নিয়ে ভাবেননা, সমগ্র কুরআন স্টাডি করেন না । ছাত্র জীবনে যা পড়েছেন অধিকাংশই তার উপর নির্ভর করেন। www.pathagar.com
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।