কুরআন বুঝার পথ ও পাথেয়-৭ ৯৯ ডল পল APA [7] 1% Lf uyl3429 Ou Y bf Yt My Us tt 3 OU ye EA Ed পলা অর্থ : তাদেরকে যখন বলা হতো : ‘লা ইলাহা ইল্লাল্লাহ -আল্লাহ ছাড়া কোনো সার্বভৌম কর্তা নেই’, তখন তারা অহংকারে ফেটে পড়তো এবং বলতো : ‘আমরা কি একটা পাগল কবিয়ালের কথায় আমাদের ইলাহ্দের (উপাস্য প্রভুদের) ত্যাগ করবো?’ (সূরা ৩৭ সাফফাত : আয়াত ৩৫-৩৬) বিভিন্ন রকম উপাস্য ও দেবদেবীর পূজা করা ছিলো তখনকার জাহিলিয়াতের ধর্মীয় ভিত্তি। জীবনের সকল বিষয় এবং সকল ক্ষেত্রের জন্যে তারা বানিয়ে নিয়েছিল আলাদা উপাস্য-দেবতা ৷ কেউ ছিলো ভাগ্যের দেবতা, কেউ ছিলো শুভাশুভের দেবতা, কেউ ছিলো বিয়ে শাদীর দেবতা, কেউ ছিলো অর্থ বিত্ত ও ধন দৌলতের দেবতা, কেউ ছিলো জয় ও সাফল্যের দেবতা, কেউ ছিলো জীবনের দেবতা, কেউবা ছিলো মৃত্যুর দেবতা । এভাবে বিভিন্ন কাজের দেবতা ছিলো আলাদা আলাদা ৷ আরবরা এসব দেবতাকে বলতো ইলাহ্ এবং বহুবচনে আলেহা । মুহাম্মদ সা.-এর অপরাধ ছিলো, তিনি সকল ইলাহ্কে এক ইলাহৃতে পরিণত করে ফেলেছিলেন তার বিরোধিতার এটা ছিলো অন্যতম প্রধান কারণ । ২. নবী রসূলগণের বিরোধিতাকারীদের কর্মকান্ড বিরুদ্ধবাদীরা রসূলগণের বিরুদ্ধে যেসব অপরাধ সংঘটিত করেছিল, সেগুলো ছিলো এরকম : ১. নূহ আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করা হয়। ২. ইবরাহিম আলাইহিস সালামকে অগনকুন্ডে নিক্ষেপ করা হয়। ৩. হুদ, সালেহ, শুয়াইব, ইউনুস আলাইহিমুস সালামকে প্রতিরোধ ও প্রত্যাখ্যান করা হয়। 8. মূসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করা হয় । ৫. মূসা আলাইহিস সালামের অনুসারী পুরুষদের হত্যা করা হয়। ৬. যাকারিয়া এবং ইয়াহিয়া সহ শত শত নবীকে হত্যা করা হয় । ৭. ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করা হয়। ৮. মুহাম্মদ সা. কে নানা রকম বিদ্রুপ গালি এবং অপবাদ আরোপ করা হয় । www.pathagar.com
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।