হাদীস পড়ো জীবন গড়ো ৯ ie RL Eells র অবতীর্ণ কিতাব ‘আল কুরআন ps মাধ্যমে । দুইঃ নবীর বাণী, কাজ ও অনুমোদনসমূহের মাধ্যমে । অর্থাৎ নবীর হাদীসের মাধ্যমে । এখানে আরেকটি কথা বলে নিই ৷ কথাটা হলো, আমাদের প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা, কাজ ও অনুমোদনের মাধ্যমে অর্থাৎ হাদীসের মাধ্যমে আমাদেরকে ইসলাম পালন করার যেসব নিয়ম কানুন, বিধি বিধান, আচার আচরণ ও রীতিপদ্ধতি' জানিয়ে ও শিখিয়ে দিয়ে গেছেন, তার নাম হলো, ‘সুন্নতে রসূল' বা রসূলের সুন্নাহ’ । এখন এ আলোচনা থেকে আমাদের কাছে একটি কথা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে. গেলো । তাহলো, যারা আল্লাহর পছন্দনীয় জীবন যাপনের পথ ইসলামকে জানতে চায় এবং ইসলাম অনুযায়ী জীবন যাপন করতে চায়, তাদেরকে অবশ্যি ৪ ১. আল্লাহর কিতাব আল কুরআন পড়তে হবে, বুঝতে হবে এবং তা মেনে চলতে হবে। ২. নবীর হাদীস ও সুন্নাহ্কে পড়তে হবে, বুঝতে হবে এবং সে অনুযায়ী জীবন যাপন করতে হবে। তাহলে ‘হাদীস কেন পড়বো? এ প্রশ্নটির জবাব এখন সুন্দরভাবে আমাদের জানা হয়ে গেলো! হাদীস কোথায় পাবো? এখন তুমি যদি আমাকে প্রশ্ন করো, আল্লাহর কিতাব কুরআন তো আমাদের ঘরে ঘরে আছে। কিন্তু নবীর হাদীস কোথায় পাবো? জবাব কিন্তু সোজা । আল্লাহ্র কিতাবের মতো নবীর হাদীসও কিন্তু আমরা ঘরে ঘরে রাখতে পারি। সেই ব্যবস্থা আমদের দেশে আছে। কথাটি বুঝিয়ে বলছি। নবীর সাহবীগণ নবীর কাছ থেকে তার হাদীস জেনে ও শিখে নিয়েছিলেন সাহাবীদের কাছ থেকে তাদের পরবর্তী লোকেরা হাদীস জেনে ও শিখে নেন। অতঃপর তাদের থেকে তাদের পরবর্তী লোকেরা হাদীস জেনে ও শিখে নেন। এভাবে এক দেড়শ’ বছর চলতে থাকে। www.amarboi.org
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।