৮ হাদীস পড়ো জীবন গড়ো তিনি আরেক ধরনের বাণী তার উপর অবতীর্ণ করেছেন। মানুষ কিভাবে আল কুরআন অনুযায়ী জীবন যাপন করবে, তা বুঝিয়ে দেবার দায়িত্বও তিনি তার উপর অর্পণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম এ দায়িত্ব যথাযথভাবে পালন করে গেছেন। তিনি সঠিকভাবে আল্লাহর কিতাব মানুষকে বুঝিয়ে দিয়ে গেছেন। তিনি তা বুঝিয়ে দিয়েছেন $ ১. তার বাণী, বক্তব্য ও কথার মাধ্যমে, ২. তীর কাজকর্ম এবং চরিত্র ও আমলের মাধ্যমে, ৩. অন্যদের কথা ও কাজকে সমর্থন করা এবং অনুমতিদানের মাধম্যে। নবী হিসেবে তার.এই তিন প্রকারের সমস্ত কাজেকেই ‘হাদীস’ বলা হয়। এই তিন ধরনের কাজকে তিন ধরনের হাদীস বলা হয়ঃ ১. তিনি তীর বাণী, বক্তব্য ও কথার মাধ্যমে মানুষকে যা কিছু বলে গেছেন ও বুঝিয়ে দিয়েছেন, তার নাম হলো, 'বক্তব্যগত ’ ২. তিনি তীর কর্ম, চরিত্র ও আমলের মাধ্যমে যা কিছু বুঝিয়ে দিয়েছেন, তার নাম ‘কর্মগত হাদীস’ । ৩. তিনি যা কিছুর সমর্থন ও অনুমোদন দিয়ে গেছেন, তার নাম হলো, ‘সমর্থনগত’ বা ‘অনুমোদনগত’ হাদীস । তাহলে আমরা এখন বুঝতে পারলাম, আল্লাহর পছন্দনীয় পথ কোন্টি ? তার অপছন্দনীয় পথই বা কোনটি ? আর কিভাবেই বা তার পছন্দনীয় পথে চলতে হবে ? এসব কথা ও নিয়ম কানুন আল্লাহ্ তায়ালা তার নবীকে জানিয়ে দিয়েছেন। আর আল্লাহ্ তায়ালার পাঠানো এসব বাণী, বক্তব্য ও নিয়ম কানুনের সমষ্টির নাম হলো ‘ইসলাম ৷’ - আমরা একথাও জানতে পারলাম, আল্লাহ্ তায়ালা যে তার নবীর মাধ্যমে আমাদের জন্যে তার পহন্দনীয় জীবন যাপনের পথ ‘ইসলাম’ পাঠিয়েছেন, সে ইসলামকে আমরা দু'টি মাধ্যমে জানতে পারি ৪ www.amarboi.org
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।