হাদীস পড়ো জীবন গড়ো হাদীস কেন পড়বো? ইসলাম আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা । মানুষ যেনো তার পছন্দনীয় পন্থায় জীবন যাপন করতে পারে, সে জন্যে আল্লাহ্ তায়ালা দয়া করে মানুষকে সে পথ ও পদ্থার কথা জানিয়ে দিয়েছেন। কোন্ পথে চললে তিনি খুশী হবেন, তা তিনি জানিয়ে দিয়েছেন। কোন্ পথে চললে তিনি নারাজ হবেন, তাও বাতলে দিয়েছেন। জীবন যাপনের সঠিক নিয়ম কানুন বলে দিয়েছেন। এভাবে তিনি মানুষকে তার মুক্তির পথ দেখিয়ে দিয়েছেন। সফলতা লাভের উপায় বলে দিয়েছেন। আর এই যে মুক্তির পথ আর সফলতা লাভের উপায়, তারই নাম হলো ইসলাম’ । সুতরাং মানুষ যদি আল্লাহর পছন্দনীয় পথে চলতে চায়, তবে তাকে অবশ্যি জানতে হবে, আল্লাহ্র পছন্দনীয় পথ কোন্টি? তাকে অবশ্যি জানতে হবে, তার মুক্তির পথ কোন্টি? তার সফলতা অর্জনের উপায় কি? অর্থাৎ তাকে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা ইসলাম সম্পর্কে জানতে হবে । কিন্তু, ইসলাম সম্পর্কে জানার উপায় কি? শেষ যামানার মানুষ যেনো ইসলাম সম্পর্কে জানতে পারে, আল্লাহর পছন্দনীয় পথের সন্ধান পেতে পারে, সে জন্যে আল্লাহ তায়ালা আরব দেশের একজন অত্যন্ত ভালো মানুষকে তাঁর বাণীবাহক নিযুক্ত করেন। তীর নাম মুহাম্মদ সাল্লান্পাহু আলাইহি ওয়াসান্পাম। আল্লাহ্ তার কাছে মানুষের জন্যে তার পছন্দনীয় জীবন ব্যবস্থা ‘ইসলাম’ অবতীর্ণ করেন। তার কাছে একখানা কিতাব নাযিল করেন। এ কিতাবের নাম ‘আল কুরআন’ এ কিতাবের সমস্ত অর্থ ও মর্ম তিনি তাকে বুঝিয়ে দিয়েছেন। এ জন্যে আল কুরআন ছাড়াও www.amarboi.org
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।