হাদীস পড়ো জীবন গড়ো ২৭ পিতা মাতাকে কষ্ট দেয়া এতো বড় গুনাহ বলেই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাথীদের সাবধান করে গেছেন। একবার এক ব্যক্তি এসে তাঁকে জিজ্ঞেস করলো $ M3535 Rn SBI EX sh 2s Es TOES PETS dE ২৩, “ওগো আল্লাহ্র রসূল! সন্তানের উপর পিতা মাতার অধিকার কি? তিনি বললেনঃ তারা তোমার জান্নাত, আবার তারাই তোমার জাহান্নাম ।" (ইবনে মাজাহ £ আবু উমামা রাঃ) ব্যাখ্যাঃ এ দুটি হাদীস থেকে জানা গেলো, পিতা মাতাকে কষ্ট দেয়া জাহার্নামে যাওয়ার কাজ । অপরদিকে তাঁদের সাথে ভাল ব্যবহার করা জান্নাতে যাওয়ার কাজ । অর্থাৎ মুমিন ব্যক্তি তার পিতা মাতার সাথে কেমন ব্যবহার করেছে, কিয়ামতের দিন এ বিষয়টির হিসাব নেয়া হবে। যেসব কারণে মানুষ জান্নাত বা জাহান্নামে যাবে তন্মধ্যে এটিও একটি বিবেচনার বিষয় হবে। দোয়া করো পিতা মাতার জন্যে প্রিয় নবীর সাথী আবু হুরাইরা (রাঃ) বলেন, রসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ | Da dl Lh iz KBOLLYELN] LHI CL FILS Iii ds 25H ২৪, “মানুষ যখন মরে যায়, তখন তার আমলও ছিন্ন হয়ে যায়। তবে তিনটি আমল (আমলনামায়) যোগ হতে থাকেঃ ১. সদকায়ে জারিয়া ২. কল্যাণময় শিক্ষা ৩. এমন সং সন্তান যে মৃত পিতা মাতার জন্যে দোয়া করে।" (মুসলিম $ আৰু হুরাইরা) www.amarboi.org
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।