১৬ হাদীস পড়ো জীবন গড়ো কাউকেও প্রভু মানিনা। প্রয়োজন পূরণকারী মনে করিনা । রক্ষাকর্তা মনে করিনা । আর কারো হুকুম মানিনা। আইন মানিনা। আর কারো কাছে মাথা নত করিনা । এগুলিই হলো আল্লাহ্কে রব মানার অর্থ । আল্লাহ্কে এভাবে মেনে নিলেই তাকে রব মানা হয়। আর তাকে এভাবে মানাই ঈমানের দাবী ।. দীন কাকে বলে? এবার দেখা যাক ইসলামকে ‘দীন’ মানার অর্থ কি? ‘দীন’ মানে, জীবন যাপনের পথ। মানুষ তার গোটা জীবন কিভাবে চালাবে? কিভাবে ঘর সংসার চালাবে? কোন্ নীতিতে ব্যবসা বাণিজ্য করবে, চাষ বাস করবে? কিভাবে দেশ চালাবে, সমাজ চালাবে? কিভাবে আল্লাহর ইবাদাত করবে? এসব নিয়ম কানুন ইসলামে রয়েছে। এসব নিয়ম কানুনকেই দীন বলা হয়। ইসলামকে কারবার চালাবার জন্যে যে নিয়ম কানুন এবং বিধি বিধান দিয়েছে, সেগুলোকে মেনে নিয়ে, সেই অনুযায়ী জীবন যাপন করা। নিয়ম কানুন দিয়েছে। একেবারে' পায়খানা পেশাব কিভাবে করতে হবে, তা থেকে নিয়ে রাষ্ট্র কিভাবে চালাতে হবে? এইসব ব্যাপারেই ইসলাম নিয়ম কানুন বলে দিয়েছে। আর এই গোটা নিয়ম কানুন ও বিধি ব্যবস্থার নামই হলো ‘দীন ইসলাম’ বা ইসলাম অনুযায়ী জীবন যাপনের পথ। রসূল মানার অর্থ কি? এবার দেখা যাক, হাদীসে যে মুহাম্মদ সাল্লাল্পাহ আলাইহি ওয়াসাল্লামকে রসূল মানার কথা বলা হলো, তার আসল মর্ম কি? আসলে মুখে মুখে কেবল ‘ইয়া রসূলাল্লাহ’ বললেই তাকে রসূল মানা হয়না । তাকে রসূল মানার অর্থ হলো, এই কথাগুলো মেনে নেয়া যে, তিনি আল্লাহ্র পক্ষ থেকে সর্বশেষ নবী । আল্লাহ্ তার মাধ্যমে মানুষের কাছে জীবন যাপন করার সকল নিয়ম কানুন পাঠিয়েছেন. আল্লাহ্র ইচ্ছানুযায়ী কিভাবে জীবন যাপন করতে হবে, www.amarboi.org
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।