হাদীস পড়ো জীবন গড়ো
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস পড়ো জীবন গড়ো ১১ ৮. মুহাম্মদ ইবনে ইয়াযীদ ইবনে মাজাহ (মৃত্যু ২৭৩ হিজরী) । গ্রন্থঃ সুনানে ইবনে মাজাহ । এই বিখ্যাত আটজন মুহাদ্দিসের সংকলিত এই আটখানা হাদীস গ্রন্থ? সবচাইতে বেশী খ্যাতি অর্জন করেছে। শেষের ছয়খানা গ্রন্থ ‘সিহাহ সিত্তা’ বা ‘বিশুদ্ধ ছয়গ্ৰন্থ’ নামে পরিচিত । এই আটখানা এবং এ রকম অন্যান্য বড় বড় গ্রন্থ থেকে বিষয় ভিত্তিক হাদীস বাছাই করে আবার অনেকগুলো গ্রন্থ সংকলিত হয়েছে। এগুলো হলো বাছাই করা সংকলন । এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলোঃ ১. মিশকাতুল মাসাবীহ। সংকলন করেছেন অলীউদ্দীন আল খতীব । ২, বুলুগুল মারাম। সংকলন করেছেন বিখ্যাত মুহাদ্দিস হাফেযে হাদীস এবং সহীহ্‌ বুখারীর ব্যাখ্যাতা ইবনে হাজর আসকালানী । ৩. রিয়াদুস সালেহীন । সংকলন করেছেন সহীহ মুসলিমের ব্যাখ্যাতা ইয়াহিয়া ইবনে শরফ নববী । 8. মুনতাকিল আখবার । সংকলন করেছেন আবদুস সালাম ইবনে তাইমিয়া । ইনি ইমাম ইবনে তাইমিয়ার দাদা । এগুলো ছাড়াও আরো অনেকগুলো সংকলন রয়েছে। বাংলা ভাষায়ও বেশ কিছু সংকলন তৈরী হয়েছে, অনুবাদ হয়েছে ও প্রকাশ হয়েছে। সুতরাং হাদীস কোথায় পাবো? সে প্রশ্নের জবাবও আমরা পেয়ে গেলাম । ১. এই আটখানা গ্রন্থের প্রায়গুলোই বাংলায় প্রকাশ হয়েছে। বাকীগুলোও হওয়ার পথে। www.amarboi.org

— পৃষ্ঠা ১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।